Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অংশুমান চক্রবর্ত্তী, শিলিগুড়ি: আসন্ন রাজ্য বাজেটকে (Minister Swapan Dasgupta) আরও বাস্তবমুখী ও জনকেন্দ্রিক করার লক্ষ্যে উত্তরবঙ্গ সফরে এলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি জানান, বাজেট প্রণয়নের আগে উত্তরবঙ্গের মানুষের চাহিদা, প্রত্যাশা এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি সরাসরি জানাই এই সফরের মূল উদ্দেশ্য।
কী জানালেন অর্থমন্ত্রী? (Minister Swapan Dasgupta)
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী (Minister Swapan Dasgupta) বলেন, কোনও বাজেট শুধুমাত্র আয়-ব্যয়ের হিসেব নয়, বরং সাধারণ মানুষের প্রয়োজন ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন হওয়া উচিত। সেই কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে আলোচনা করে তাদের মতামত সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
উত্তরবঙ্গের উন্নয়ন (Minister Swapan Dasgupta)
তিনি জানান, উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা দাবি ও প্রত্যাশা রয়েছে। পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, শিল্পোন্নয়ন, পর্যটন এবং কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও মতামত শুনতে চান তিনি। সেই সমস্ত তথ্য ও পরামর্শ আগামী বাজেট তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
সরকারের লক্ষ্য রাজ্যের প্রতিটি অঞ্চলের উন্নয়নকে সমান গুরুত্ব দেওয়া। সেই ভাবনা থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে তাঁর।
অর্থমন্ত্রীর এই সফরকে ঘিরে উত্তরবঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। আগামী বাজেটে উত্তরবঙ্গের জন্য নতুন কোনও প্রকল্প বা বিশেষ বরাদ্দের ঘোষণা হয় কি না, এখন সেদিকেই নজর রয়েছে সকলের। বাজেটের আগে এই সফর যে ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ, তা স্পষ্ট তাঁর বক্তব্যেই।


