Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিপুল দাস, কোচবিহার: গ্রেফতার হলেন কোচবিহার (TMC Leader Arrest) জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী কর্মাধ্যক্ষ তথা তুফানগঞ্জ -২ ব্লক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়ার ছেলে নিহার বড়ুয়া। এক সময় মহিষকুচি-২ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি পদে দায়িত্বরত ছিলেন ধৃত নিহার বড়ুয়া। গতকাল রাতে তাকে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি এলাকা থেকে গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ।
কী জানা গেছে? (TMC Leader Arrest)
জানা যায়, ধৃত নিহার বড়ুয়ার বিরুদ্ধে ২০২১ সালের (TMC Leader Arrest) ভোট-পরবর্তী হিংসা (পোস্ট পোল ভায়োলেন্স) সহ একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কামাখ্যাগুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ।
আরও পড়ুন: Shantipur: বাস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, প্রশ্ন তুলে বাস ধর্মঘটে কর্মীরা!
বৃহস্পতিবার ধৃতকে স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ ৭ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালে বিচারক সেই আবেদন মঞ্জুর না করে ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তবে ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


