Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অসমের জোরহাটে ভারতীয় বায়ুসেনার (IAF) একটি AN-32 (AN 32 Fire) বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার সকালে জোরহাট এয়ার ফোর্স স্টেশনে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনার সঠিক কারণ? (AN 32 Fire)
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এয়ার ফোর্স স্টেশনে (AN 32 Fire) জরুরি উদ্ধারকারী দল পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখার কাজ শুরু করা হয়। তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। বিমানটিতে থাকা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি (AN 32 Fire) নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী আপডেট দেওয়া হবে। ইতিমধ্যেই AN-32 দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
AN-32-র বিশেষত্ব
AN-32 বিমান ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ বিমান, যা পরিবহণের কাজেই মূলত ব্যবহার করা হয় । এটি শক্তিশালী টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ বিমান, যা দুর্গম এলাকা, পাহাড়ি অঞ্চল এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজ করতে সক্ষম। ভারতের প্রয়োজন অনুযায়ী সোভিয়েত ইউনিয়নে তৈরি এই বিমান দীর্ঘদিন ধরে বায়ুসেনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এটি প্রায় ৭.৫ টন পণ্য, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহনে সক্ষম।
আরও পড়ুন: Kashmir Landslide Crisis: কাশ্মীরে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ধসে বন্ধ জম্মু-পুঞ্চ হাইওয়ে
উল্লেখ্য, এর কয়েক মাস আগেই অসমের কার্বি আংলং এলাকায় ভারতীয় বায়ুসেনার একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর আবারও অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে তদন্ত ও পরিস্থিতি পর্যবেক্ষণের কাজ চলছে। আরও তথ্য তদন্তের পর সামনে আসবে।


