Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীর উপত্যকাজুড়ে টানা ভারী বৃষ্টির জেরে (Kashmir Landslide Crisis) স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। পাশাপাশি উঁচু পার্বত্য এলাকাগুলিতে হালকা তুষারপাতের খবর মিলেছে। খারাপ আবহাওয়ার কারণে একাধিক এলাকায় যান চলাচল, দৈনন্দিন কাজকর্ম এবং মানুষের চলাফেরায় প্রভাব পড়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।
বড়সড় ভূমিধস (Kashmir Landslide Crisis)
এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শনিবার জম্মু-পুঞ্চ (Kashmir Landslide Crisis) হাইওয়ের লাসানা এলাকার কাছে বড়সড় ভূমিধসের ঘটনা ঘটে। ধসের জেরে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টির কারণে পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি, পাথর এবং ধ্বংসাবশেষ রাস্তায় নেমে আসে। ফলে যাতায়াত ব্যবস্থা থমকে যায়।
আরও বৃষ্টিপাতের সম্ভাবনা (Kashmir Landslide Crisis)
ঘটনার পরই সড়ক পরিষ্কার করার কাজ শুরু করেছে প্রশাসন এবং সংশ্লিষ্ট দফতরের কর্মীরা। রাস্তার ধসে ক্ষতিগ্রস্ত অংশের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তা সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত যান চলাচল শুরু করা হবে না। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উঁচু পার্বত্য এলাকায় নতুন করে তুষারপাতও হতে পারে। এর ফলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে বলে পূর্বাভাস।
আরও পড়ুন: Hingalganj Violence: হিঙ্গলগঞ্জে তৃণমূল নেতাকে বেঁধে মারধর, সাথে ডিম থেরাপি!
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া দুর্গম ও ভূমিধস প্রবণ এলাকায় যাতায়াত এড়াতে বলা হয়েছে। পাশাপাশি নদী, নালা, ঝোরা এবং অন্যান্য জলাশয়ের কাছ থেকে দূরে থাকার আবেদন জানানো হয়েছে।
বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। সাধারণ মানুষকে সরকারি নির্দেশিকা মেনে চলা এবং আবহাওয়ার আপডেট অনুসরণ করার অনুরোধ করা হয়েছে। পরিস্থিতির উন্নতি অনুযায়ী পরবর্তী নির্দেশ জারি করা হবে।


