Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আফগানদের বিরুদ্ধে খেলতে পারছেন না বিরাট কোহলি (Ishan Kishan)।
বিরাটের বিকল্প ঈশান? (Ishan Kishan)
আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজে বড় ব্যবধানে জিতেছে ভারত। এবার দেশের মাটিতে আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে ভারত আজ থেকে। তবে আফগানদের বিরুদ্ধে নামার আগে দলের জন্য বড় ধাক্কা ছিল হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে বিরাটের ছিটকে যাওয়া। টেস্ট সিরিজ জয়ের মত ওয়ানডে সিরিজ এতটা সহজ হবে না বলেই মনে করছেন অনেকে। আফগানরা যতটা বেশি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলে ততটা বেশি টেস্ট খেলার সুযোগ পায় না (Ishan Kishan)।
টেস্টে কিছুটা পিছিয়ে থাকলেও সাদা বলের ক্রিকেটে রশিদ খান, রহমনুল্লাহ গুরবাজদের মত অভিজ্ঞ তারকারা রয়েছেন। শেষ পাঁচ ম্যাচের নিরিখে দেখলে জয়ের দিক থেকে এগিয়ে রয়েছে আফগানিস্তান। শেষ পাঁচ ম্যাচে যেখানে ভারতের জয় দুটো সেখানে আফগানদের জয় চার। এই আবহেই শনিবার ধরমশালায় আফগানদের বিরুদ্ধে নামতে চলেছেন গিলরা। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে এই মুহূর্তে ভারত নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যদিকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সরু হতে চলেছে ৪ অক্টোবর থেকে। তবে প্রশ্ন থাকছে আফগানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিরাটের তিন নম্বর জায়গায় কে খেলবেন।

আরও পড়ুন: AN 32 Fire: অবতরণের সময় দুর্ঘটনা, অসমে বায়ুসেনার AN-32 বিমানে আগুন
ভারতের বোলিং কোচ মর্নি মরকেল জানিয়েছেন, ‘ঈশান, রাহুল, যশস্বীরা রয়েছে। এটা সবার জন্যই একটা ভালো সুযোগ।’ তবে অনেকেই মনে করছেন এই দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ঈশান কিষাণ। ফিটনেসের কারণে এই সিরিজে নেই হার্দিক পান্ডিয়া। তাঁর জায়গায় খেলতে পারেন নীতিশ কুমার রেড্ডি। তবে গুরনুর ব্রার বা প্রিন্স যাদব, এই দুজনেরও অভিষেক হতে পারে এই সিরিজে (Ishan Kishan)।


