Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ইদানিং ডিমের যা কদর বেড়েছে, চারিদিকে তার রমরমা (Egg Attack)। সোম কিংবা রবি প্রতিদিন ডিম খোয়া যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। কিন্তু সেই ডিম যদি পেটে না গিয়ে ধুপ করে মাথায় পরে তখন ঠিক কেমন লাগবে জানা আছে?
বিদ্যালয় চত্বরে ছড়িয়ে ছিটিয়ে কনডম। একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিদ্যালয় ঘেরাও করে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা মালদহের মানিকচক ব্লকের হরিপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে লক্ষ্য করে চলল একের পর ডিম।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ (Egg Attack)
এই হরিপুর প্রাথমিক বিদ্যালয় পঠন-পাঠন হয় না। দেওয়া হয় না নিয়মিত মিড ডে মিল। প্রতিবাদ করলে নানান রকম হুমকি দেওয়া হয় বিদ্যালয়ে প্রধান শিক্ষকের তরফে বলে অভিযোগ। এমনকি পঠন পাঠনের বদলে শিক্ষকরা অন্য রুমে ঢুকে দরজা বন্ধ করে রাখে ঘন্টার পর ঘন্টা। যার জন্য কনডম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিদ্যালয় চত্বর জুড়ে। কুকর্মে যুক্ত বিদ্যালয়ের শিক্ষকরা বলে অভিযোগ।
বিদ্যালয় ঘেরাও (Egg Attack)
সমস্ত অভিযোগ কে সামনে রেখে গ্রামের মহিলা পুরুষ একত্রিত ভাবে বিদ্যালয় ঘেরাও করে প্রধান শিক্ষক আমরুল হোসেনকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করে। ক্ষিপ্ত গ্রামবাসী মুহূর্তের মধ্যে একের পর এক ডিম ছুড়ে আক্রমণ করে শিক্ষকদের ওপর। সঠিক পঠন-পাঠনের ব্যবস্থা এবং নিয়ম মেনে মিড ডে মিল সহ এই প্রধান শিক্ষকের বদলে একাধিক দাবি রয়েছে বিক্ষোভকারি গ্রামবাসীর।

আরও পড়ুন : Jennifer Winget: নতুন জীবনের পথে জেনিফার? জোর চর্চা বিনোদন মহলে
কামরুল হোসেনের দাবি
তবে বিদ্যালয় এর প্রধান শিক্ষক কামরুল হোসেনের দাবি, এ বিদ্যালয়ের নেই সীমানা প্রাচীর যার ফলে বিদ্যালয়ের চত্বরে মদের আখড়া বসার সাথে বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ হয়। যার ফলে এই ধরনের জিনিস বিদ্যালয়ের ছাত্র দেখতে পাওয়া যাচ্ছে। ৭ জন ছাত্র-ছাত্রী আজ এসেছে তাই মিড ডে মিল রান্না বন্ধ করা হয়েছে। সঠিক সংখ্যায় ছাত্রছাত্রী আসলে বিদ্যালয়ের মিড ডে মিলের রান্না প্রতিদিন করা হয়। বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।



