Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পরেই ইরানকে মার্কিন মুলুক ছাড়ার নির্দেশ (Iran)।
ম্যাচের সঙ্গে সঙ্গেই ইরানকে ফিরতে হবে মেক্সিকো (Iran)
২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে সবথেকে বেশি যা চর্চায় ছিল সেটা হল আমেরিকার মাটিতে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ। অনেক টালবাহানার পর অবশেষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলল ইরান। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ইরানের ফুটবলাররা নিজেদের সবটা উজাড় করে খেলেছেন। এই লড়াকু পারফরম্যান্স এখন মূল আলোচনায়। পিছিয়ে থেকেও ২-২ করে ম্যাচ ড্র করেছেন ইরানের ফুটবলাররা (Iran)।
তবে মাঠের ভিতরের থেকেই বেশি উত্তেজনা কার্যত মাঠের বাইরে। এর আগে আমেরিকার ভিসা নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল ইরানকে। মাঠের বাইরের এই বিতর্ক এখন বেশি আলোচনায় উঠে এসেছে আরেকবার। ম্যাচ পরবর্তী যে বিতর্ক চলছে তাতে বোঝাই যাচ্ছে আগামীতে এই বিতর্ক আরও বাড়বে বই কমবে না। ম্যাচ শেষ হওয়ার পরেই ইরান দলকে আমেরিকা ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন সরকার এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের ফুটবলাররা। অধিনায়ক মেহেদি তারেমি এবং ম্যাচে গোলদাতা মহম্মদ মোহেবি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হয় নিউ জিল্যান্ড এবং ইরান। ম্যাচ শেষে ইরান দলের পরিকল্পনা ছিল ক্যালিফোর্নিয়াতে এক রাত কাটিয়ে পরদিন বেশ ক্যাম্পে ফেরার আর সেটা মূলত রিকোভারির জন্য। কিন্তু সেই সুযোগ তাঁদের দেওয়া হয়নি। ম্যাচ শেষের সঙ্গে সঙ্গে তাঁদের মেক্সিকো ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলের কোচ। তিনি জানান তাঁদের বলা হয়েছে অবিলম্বে আমেরিকা ছাড়ার। কেন এমন নির্দেশ সেটা আমরা জানি না। তিনি আরও বলেন যে বিশ্বকাপের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হওয়া দল ইরান। এর আগে ইরান আমেরিকার সম্পর্কের অবনতি এবং উত্তেজনার জেরে ইরান দলের অনেক স্টাফ এবং মিডিয়া টিমের অনেকেই মার্কিন মুলুকে ঢোকার অনুমতি পায়নি বলে অভিযোগ করে হয়েছিল ইরানের তরফে (Iran)।
এই বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সভাপতি এখানে নেই, আমাদের সোশ্যাল মিডিয়ায়র লোকরা নেই, ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত অনেক সদস্যই। এসব পরিস্থিতি আমাদের প্রস্তুতিকে প্রভাবিত করেছে।’ ইরানের অধিনায়ক মেহেদি তারেমি সরাসরি অভিযোগ করে বলেন, ‘সত্যি বলতে, আমাদের জন্য সবকিছুই যেন একেকটা বিপর্যয়। দুই মাস ধরে আমরা নানা সমস্যার মধ্যে আছি। এই পরিস্থিতি দলের ওপর প্রভাব ফেলছে।’
আরও পড়ুন: Abhishek Banerjee House: কালীঘাটের বাড়িতে বেআইনি অংশ মাপজোক, অভিষেকের বাড়িতে সমীক্ষা শুরু
ম্যাচের পরই মার্কিন মুলুক ত্যাগ করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তারেমি বলেন, ‘বিশ্বকাপে ম্যাচের পর খেলোয়াড়দের বিশ্রাম ও পরবর্তী ম্যাচের প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সেই সুযোগ পাচ্ছি না। এটা ফুটবলের জন্যও ভালো নয়।’ এই ঘটনার প্রেক্ষিতে মহম্মদ মোহেবিও অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা ক্লান্ত হয়ে পড়ছি। এমন পরিস্থিতি মোটেও ন্যায্য নয়। এটা আমাদের জন্য খুব কঠিন পরিবেশ তৈরি করেছে (Iran)।’


