Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অলৌকিক ঘটনা নিয়ে মানুষের কৌতূহল (Paranormal Experiences) বহু পুরনো। রাতের অন্ধকারে হঠাৎ অস্বাভাবিক অনুভূতি, ঘরের পরিবেশ বদলে যাওয়া কিংবা অদৃশ্য কোনও উপস্থিতি টের পাওয়ার দাবি অনেকের মুখেই শোনা যায়। যদিও আধুনিক বিজ্ঞান এই ধরনের অভিজ্ঞতাকে অনেক সময় মানসিক প্রভাব, ভয় বা কল্পনার ফল হিসেবে ব্যাখ্যা করে, তবে সনাতন শাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে এর ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়।
অতৃপ্ত আত্মা (Paranormal Experiences)
শাস্ত্রীয় ধারণা অনুযায়ী, মৃত্যুর পর আত্মার (Paranormal Experiences) বিভিন্ন অবস্থার কথা বলা হয়েছে। বিশ্বাস করা হয়, কোনও ব্যক্তি অপূর্ণ ইচ্ছা, গভীর কষ্ট বা আকস্মিক মৃত্যুর কারণে মুক্তি না পেলে তার আত্মা এক বিশেষ অবস্থায় থাকতে পারে। বিশেষ কিছু ক্ষেত্রে সেই অদৃশ্য শক্তির প্রভাব কিছু মানুষের অনুভূতিতে ধরা পড়ে বলে মনে করা হয়।
রাহু গ্রহের যোগ
জ্যোতিষ মতে, এমন অভিজ্ঞতার সঙ্গে রাহু গ্রহের যোগ রয়েছে বলে উল্লেখ করা হয়। কারও জন্মছকে রাহুর বিশেষ অবস্থান, বিশেষ করে লগ্ন বা অষ্টম ভাবের সঙ্গে সম্পর্ক থাকলে, তাঁর সংবেদনশীলতা বাড়তে পারে বলে জ্যোতিষীরা মনে করেন। এমন মানুষ আশেপাশের পরিবেশের সূক্ষ্ম পরিবর্তন দ্রুত অনুভব করেন।
এছাড়াও যাঁদের ষষ্ঠেন্দ্রিয় বা অন্তর্দৃষ্টি প্রবল, তাঁরা অনেক সময় অন্যদের তুলনায় বেশি সংবেদনশীল হন। জন্মছক, মানসিক অবস্থা এবং ব্যক্তির আবেগপ্রবণতার সঙ্গেও এই অনুভূতির যোগ রয়েছে বলে শাস্ত্রে বলা হয়।
তবে এই সমস্ত বিষয় মূলত বিশ্বাস ও আধ্যাত্মিক ব্যাখ্যার অংশ। রহস্যময় অভিজ্ঞতার পেছনে মানুষের মন, পরিবেশ এবং বিশ্বাস-সবকিছুরই ভূমিকা থাকতে পারে।


