Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিনের বকেয়া পরিশোধের দাবিতে ফের আন্দোলনের পথে লংভিউ চা বাগানের শ্রমিকরা (Longview Tea Garden)। শ্রমিকদের অভিযোগ, বাগানের প্রভিডেন্ট ফান্ড বাবদ প্রায় ১২ কোটি টাকা এবং গ্র্যাচুইটির প্রায় ৮৪ লক্ষ টাকা এখনও বকেয়া রয়েছে। লংভিউ চা বাগানে ফের অনশন, বকেয়া বিএফ ও গ্র্যাচুইটির দাবিতে শ্রমিকদের আন্দোলন জোরদার
অভিযোগ শ্রমিকদের (Longview Tea Garden)
এই দাবিতে এর আগেও শ্রমিকরা টানা ৫০ দিন অনশন কর্মসূচি পালন করেছিলেন। সেই সময় মালিকপক্ষ বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত সমস্যার কোনও সমাধান হয়নি বলে অভিযোগ শ্রমিকদের। এরই প্রতিবাদে এবার ৭২ ঘণ্টা করে পর্যায়ক্রমিক অনশন কর্মসূচি শুরু করেছেন শ্রমিকরা।
আরও পড়ুন : Chief Minister: অবশেষে ফলতায় মুখ্যমন্ত্রী! জনকল্যাণ শিবিরে বড় ঘোষণা আসতে চলেছে?
৭২ ঘণ্টার অনশন (Longview Tea Garden)
প্রথম দফায় ৫ জন শ্রমিক ৭২ ঘণ্টার অনশনে বসেন। সেই পর্যায় শেষ হওয়ার পর দ্বিতীয় দফায় আরও ৫ জন শ্রমিক একই দাবিতে অনশন শুরু করেছেন। শ্রমিক সংগঠনের দাবি, বকেয়া পিএফ ও গ্র্যাচুইটির টাকা দ্রুত পরিশোধ না করা হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে।



