Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার প্রেস ক্লাবে ‘পারফরমেন্স অফ বেঙ্গল’- উপলক্ষে (Rudranil Ghosh) একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। এদিন বিজেপি বিধায়ক, অভিনেতা রুদ্রনীল ঘোষ মিটিংয়ে উপস্থিত ছিলেন। রুদ্রনীলের উপস্থিতিতে গঠিত হল টলিউডের আরও এক নতুন ফোরাম।
শিল্পীদের নিয়ে ফোরাম (Rudranil Ghosh)
এই গঠনে শিল্পীদের নিয়েই এই ফোরাম (Rudranil Ghosh) তৈরি হল। এদিন মিটিংয়ে মূলত উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের শিল্পীরা। রুদ্রনীল-এর নেতৃত্বে এই নতুন ফোরামের নামকরণ হলো। নাম ‘পারফরমেন্স অফ বেঙ্গল’। এই দলে রয়েছেন একাধিক শিল্পী। সকলেই তাঁদের সমস্যার কথা জানান। সকল সমস্যার কথা শুনে রুদ্রনীল ঘোষ পরবর্তীতে মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: Telangana Food Poison: ফুচকাতেই বিষক্রিয়া, অসুস্থ ২০ শিশু
কী জানালেন রুদ্রনীল?
সাংবাদিক সম্মেলনে রুদ্রনীল ঘোষ বলেন,”পারফরমেন্স অফ বেঙ্গল মঞ্চ তৈরি করা হল শিল্পীদের নিয়ে। এক্ষেত্রে যাঁরা গায়ক গায়িকা এবং গায়িকা রয়েছেন পাশাপাশি মিউজিসিয়ান রয়েছে, তাঁদের পক্ষ থেকে একটা নিরপেক্ষ, অরাজনৈতিক মঞ্চ তৈরি হল। তাঁরা সুস্থতার পক্ষে কথা বলছেন, এবং দাবি করছেন, যা অত্যন্ত ন্যায্য। এখানে যাঁরা বসে আছেন, তাঁদের প্রত্যেককেই আমরা চিনি এবং জানি। মানুষের ভালবাসার যোগ্য তাঁরা। এই মঞ্চের আশেপাশে যাঁরা বসে রয়েছেন তাঁরাও প্রত্যেকে নিজ গুণে গুণী।” এদিন তিনি দাবি করেন “গত ১০-১৫ বছর ধরে কে শিল্পী, কে শিল্পী নন, কে সার্ভাইভ করবে, কে নয়, একটা ফতোয়ার মাধ্যমে সেটা ঠিক করা হতো, যে ব্যবস্থা চলত, মানুষের আশীর্বাদে বলুন বা সিদ্ধান্তে, সেই সিস্টেমের পরাজয় হয়েছে।”


