Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাস্তার ধারের খাবার খেলে শরীর খারাপ (Telangana Food Poison) হতে পারে এ কথা সবার জানা। কিন্তু তাও মুখের লাগাম আর কই! কম বেশি আমরা সকলেই রাস্তার ধার থেকে খাবার কিনে খেতে থাকি। সেই স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই বাড়ির ছোটদেরও। আর এই পরিচয় করিয়ে দেওয়াই যে কত বড় ভুল হতে পারে তা প্রমাণ করে দিল তোলেঙ্গানার এক ঘটনা।
ফুচকাতেই বিষ (Telangana Food Poison)
এলাকার এক জনপ্রিয় দোকানে ফুচকা খাবার (Telangana Food Poison) জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল শিশুরা। মন ভর্তি ফুচকা খেয়ে বাড়ি ফেরে তারা। কিন্তু এখানেই শেষ নয়, বাড়ি ফেরার পর থেকে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে তারা। মাত্রাতিরিক্ত বমি এবং পেটে যন্ত্রণা হওয়ায় স্থানীয় সরকারী ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাদের। তেলেঙ্গানায় এবার ফুচকা খেয়ে অসুস্থ কুড়ি জন শিশু।
ঘটনাটি ঘটেছে কোথায়?
ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাজাননা শিরশিলা জেলায়। সোমবার সন্ধ্যা এলাকার একটি দোকান থেকেই ফুচকা খেয়েছিল শিশুরা। কিন্তু সকলেই তারা মঙ্গলবার ভোটের দিকে অসুস্থ হয়ে পড়ে। তীব্র পেটে ব্যথা এবং বমি শুরু হয় তাদের। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাবা-মারা। কুড়িজনের বেশি শিশুকে একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: Paranormal Experiences: গা ছমছমে রাত, জন্মছকই দেবে ভূতের সন্ধান!
বাবা মায়ের অভিযোগ সোমবার ফুচকা খাওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছে তাদের শিশুরা। ফুচকার মধ্যে এমন কিছু ছিল যা খেয়ে শিশুদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। আপাতত, প্রশাসনের তরফ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।


