Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বাসি ও গন্ধযুক্ত খাবার দেওয়ার অভিযোগ (Hospital Food)! নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে উঠল এই অভিযোগ! বাসি ও গন্ধ খাবার দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ। এদিন রাতে হাসপাতালে রাতের খাবার দেওয়া হয় রোগীদের বলে অভিযোগ। ১৭ জন রোগীকে বাসি ও গন্ধযুক্ত খাবার দিতেই, সেই খাবার মুখে নিয়েই ক্ষোভে ফেটে পড়েন রোগীরা।

শাস্তির দাবি জানান (Hospital Food)
অধিকাংশ মহিলা বিভাগে এই খাবার দেওয়া থালা নিয়ে নকশালবাড়ি থানার দারস্থ হন রোগী ও রোগীর পরিজনরা। রোগীদের অভিযোগ, দিনের বেলাও খাবার ঠিক ছিল না। রাতে গন্ধ ও পচা খাবার দেওয়া হয়। ডাল ও ভাত দুটোই গন্ধ যুক্ত। এতেই খাবার ফেলতে বাধ্য হয় অনেক রোগীরা। দ্রুত হাসপাতালে খাবারের মান ঠিক করে দোষীদের শাস্তির দাবি জানান তারা।
আরও পড়ুন: Ram Mandir Scam: অযোধ্যার রামমন্দিরে দান কেলেঙ্কারি: তদন্তে SIT, কী জানা গেল?

প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন (Hospital Food)
রাজ্য সরকারের নির্দেশিকা জেরে কোনো রকম মন্তব্য করতে চাননি ব্লক স্বাস্থ্য আধিকারিক। এই ঘটনায় প্রতিমন্ত্রী তথা বিধায়ক জানান এটি একটি নিন্দনীয় ঘটনা। হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরকেও জানান হবে টেলিফোনে জানান অর্থ ও পরিবহন দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।



