Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহে তো একটাই দিন পায় জিম ফ্রিকরা চিট মিলের (Cheat Meal) জন্য। সেটাও যদি অর্ধেক সময় রান্না করতেই চলে যায়, তাহলে খাবে কখন? তাই রইল চটপট চিট মিলের রেসিপি।
চিজি চিকেন বার্গার (Cheat Meal)
প্রথম রেসিপি চিজি চিকেন (Cheat Meal) বার্গার। এর জন্য প্রয়োজন বান, গ্রিল করা চিকেন প্যাটি, চিজ, লেটুস, টমেটো ও সস। সব উপকরণ সাজিয়ে হালকা টোস্ট করলেই তৈরি হবে রেস্তোরাঁর স্বাদের বার্গার।
ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাইস (Cheat Meal)
দ্বিতীয় পদ ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাইস। আলু লম্বা করে কেটে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে ভেজে নিতে হবে। সামান্য নুন, গোলমরিচ ও হার্বস যোগ করলে বাড়বে স্বাদ। এবার এয়ার ফ্রায়ারে ভেজে নিলেই তৈরী।
রেসিপি চকোলেট প্যানকেক
তৃতীয় রেসিপি চকোলেট প্যানকেক। ময়দা, ডিম, দুধ, কোকো পাউডার ও সামান্য চিনি মিশিয়ে তৈরি ব্যাটার, প্যানে রান্না করে উপর থেকে চকোলেট সিরাপ ছড়িয়ে পরিবেশন করা যায়।
স্পাইসি চিজ পাস্তা
চতুর্থ পদ স্পাইসি চিজ পাস্তা। সেদ্ধ পাস্তার সঙ্গে ক্রিমি সস, চিজ, রসুন ও লঙ্কা মিশিয়ে তৈরি করা যায় ঝটপট চিট মিল।
আরও পড়ুন: Ayodha Ram Mandir: রামলালার পায়ে লাখ টাকার মিয়াজাকি আম!
হোমমেড পিৎজা
পঞ্চম রেসিপি হোমমেড পিৎজা। পিৎজা বেসের উপর সস, চিজ, সবজি ও পছন্দের টপিং দিয়ে ওভেনে বেক করলেই প্রস্তুত হবে ঘরোয়া পিৎজা।


