Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ফের সংবাদের শিরোনামে উঠে এল নিউ ইয়র্ক (Time Square Gunshot) টাইম স্কোয়ারের নাম। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার আবার বন্দুক বাজের হামলা হলো সেখানে।
হামলার পর হামলা (Time Square Gunshot)
শনিবার এনবিএ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত (Time Square Gunshot) হয়েছিল। ৫৩ বছর পর নিউইয়র্ক নিক্স জিতেছিল বাস্কেটবলের এই টুর্নামেন্ট। এই আনন্দে টাইম স্কোয়ারের সামনে জয়ের উদযাপন শুরু করেছিলেন সমর্থকরা। কিন্তু এক মুহূর্তে আনন্দ বদলে যায় বিষাদে। গুলির আওয়াজ এ আতঙ্কিত হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকেরা। এরপর বৃহস্পতিবার একই ধরনের হামলা হল।
আটক ১ (Time Square Gunshot)
পুলিশ সূত্রে জানা গেছে বাস্কেটবল টুর্নামেন্ট এন বিয়ের চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিক্স এর ভিক্ট্রি প্যারেডের কয়েক ঘন্টা পরেই এই হামলা হয়েছে বৃহস্পতিবার। ২৬ বছরের এক যুবককে ছুরি মারা হয় লোয়ার ম্যানহাটন এলাকায়। তার সঙ্গে চালানো হয় গুলিও। এই ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকল বিভাগ। তারপরে আহত একজনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এই হামলায় অন্য আরেকজন ব্যক্তি আহত হন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করেছে।
শনিবার এই দলের জয় উদযাপনের যে অনুষ্ঠান তার নিরাপত্তার জন্য দশ হাজার পুলিশ মোতায়ন করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে আচমকাই ওই এলাকায় গন্ডগোলের সৃষ্টি হয়। তারপর সেখানে ১৭ বছর বয়সের এক কিশোর গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়লে, সন্দেহভাজনরাও সেই ভিড়ে গা ঢাকা দেয় বলে পুলিশের অনুমান।


