Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হাইতি ম্যাচেও পাওয়া যাবে না নেইমারকে। ব্রাজিলের কাছে প্রত্যাবর্তন এখন কঠিন পরীক্ষা (Neymar)।
নেইমারহীন ব্রাজিলের ভরসা ভিনি (Neymar)
ক্রীড়া জগতে যদি সবথেকে বড় কোনও বাধা থেকে থাকে সেটা হল আর চোটের খেসারত দলকে যেমন দিতে হয় ঠিক তেমনই দিতে হয় চোট পাওয়া ক্রীড়া ব্যক্তিত্বকে। চোটের কারণে কেরিয়ার নষ্ট হওয়ার উদাহরণও রয়েছে অনেক। সেই প্লেয়ারদের তালিকা তৈরি করতে বসলে অন্যতম নাম ব্রাজিল তারকা নেইমার। যে প্লেয়ারের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই কিন্তু তবু সে প্রশ্নের মুখে আর তার কারণ চোট। চোরা গতি থেকে বিপক্ষের রক্ষণকে ঘোল খাইয়ে গোল আদায় আবার সঠিক পাস খেলে গোল করানো সবই তাঁর নখদর্পণে তবু সে যেন ফুটবল বিশ্বের ‘ড্রেকো’ (Neymar)।
হ্যারি পটারের অন্যতম চরিত্রের নাম ড্রেকো ম্যালফয়। সব মন্ত্র জানা থাকলেও একটা স্পেল সে কখনই কাজে লাগাতে পারেনি আর সেটা হল ‘এক্সপেক্টো প্যাট্রোনাম’। কারণ এই মন্ত্র কাজ করতে গেলে সুখের স্মৃতি থাকা দরকার আর নেইমারের স্মৃতিতে সুখের গোলাপের থেকে চোটের কাঁটা অনেক বেশি।
পায়ের পেশিতে চোট তাঁর বিশ্বকাপের পথে শুরুতেই বাধা প্রদান করেছে। সেই চোট তাঁর এখনও সারেনি। বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর ম্যাচে হাইতির বিরুদ্ধে ব্রাজিল দলের সঙ্গে থাকছেন না নেইমার। শুক্রবারের ম্যাচের আগে এমনটাকে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (Neymar)।
তাঁদের তরফে জানানো হয়েছে, নেইমার নিউ জার্সিতেই থেকে যাবেন এবং সেখানে ব্রাজিলের অনুশীলন শিবিরে উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তাঁর ফিট হওয়ার শেষ পর্যায়ের কাজ চালিয়ে যাবেন। তিনি দ্য রিজ হোটেল এবং কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে রিহ্যাব প্রক্রিয়া চালাবেন বলে জানা গিয়েছে।

এবারও সেই চোটের ধাক্কায় বিশ্বকাপের শুরুতে দলের বাইরে থাকতে হচ্ছে ৩৪ বছর বয়সি এই তারকা ফরোয়ার্ডকে। তবে নেইমারের রিহ্যাব প্রক্রিয়ায় এই সপ্তাহে অগ্রগতি দেখা গিয়েছে।
চোট পাওয়ার পর প্রথমবার মাঠে অনুশীলনে নেমেছেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু তাঁর দলে না থাকার প্রভাব প্রথম ম্যাচেই দেখা গেছে। সেই ম্যাচ ছিল কার্যত ভিনি নির্ভর।
মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের সেই চেনা ছন্দ দেখা যায়নি। ব্রাজিল যে শিল্পীকে ফুটবলের জন্য পরিচিত সেই শৈল্পিক ঝলক ছিল না প্রথম ম্যাচে। ভিনি ছাড়া আর কেউ তেমন ছন্দ তৈরি করতে পারেননি। ম্যাচ শেষে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও শোনা গেছে ভিনিকে। সূত্রের খবর অনুযায়ী বল পাস না পাওয়া নিয়ে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন দলের অন্দরেই (Neymar)।
এর আগে, যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলের সঙ্গে যোগ দেওয়ার পর প্রথমবার মাঠে অনুশীলন করেছিলেন নেইমার তবে তখনও তিনি দলের মূল অনুশীলন গ্রুপের বাইরে ছিলেন। এতদিন পর্যন্ত ব্রাজিলের ট্রেনিং বেসে ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের সঙ্গে মূলত ইনডোর রিহ্যাবিলিটেশন সেশনেই সীমাবদ্ধ ছিলেন এই তারকা।
আরও পড়ুন: Astrology News: ২১ জুন মঙ্গল গোচর, মেষ থেকে কন্যা রাশির জীবনে কী প্রভাব পড়তে পারে?
ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, দলের চিকিৎসকরা নকআউট পর্বের আগে নেইমারকে পুরোপুরি ফিট করে তোলার লক্ষ্য নিয়েই কাজ করছেন, অযথা ঝুঁকি নিতে চাইছেন না তাঁকে নিয়ে। প্রথম ম্যাচে নেইমারকে ছাড়া ব্রাজিলের আক্রমণে সেই পরিচিত ধার দেখা যায়নি, খেলাও ছিল না খুব একটা দৃষ্টিনন্দন, মাঠের পাশ থেকে নেইমারকেও নির্দেশ দিতেও দেখা গেছিল। মরক্কোর বিরুদ্ধে পয়েন্ট হারানোর পর গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে দলকে ঘুরে দাঁড়াতে হবে নেইমার ছাড়াই। আর ব্রাজিল সমর্থকদের অপেক্ষা করতে হবে, নকআউট পর্বে আদৌ দলের সবচেয়ে বড় তারকাকে মাঠে দেখা যাবে কি না, সেই উত্তর এখন ভবিষ্যৎ দেবে (Neymar)।


