Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ডায়মন্ড হারবারে চাঞ্চল্য সৃষ্টি করেছে প্রাক্তন অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দে-র বিরুদ্ধে দায়ের হওয়া জোড়া এফআইআর (Diamond Harbour)। অভিযোগ, ২০২৩ সালে ডায়মন্ড হারবার পৌরসভার তৎকালীন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তমাল হালদার দুর্নীতির প্রতিবাদ করায় তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে (Diamond Harbour)
তমাল হালদারের অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার থানায় প্রাক্তন অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দে-র বিরুদ্ধে দুটি পৃথক এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলাগুলি জামিনযোগ্য এবং অজামিনযোগ্য উভয় ধরনের ধারাতেই রুজু করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার পুলিশ। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Pawan Kalyan: পবন কল্যাণকে নিয়ে বিতর্কিত কনটেন্টে রাশ, X-গুগল-মেটাকে আদালতের নির্দেশ

প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা (Diamond Harbour)
এই ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রাক্তন পুলিশ আধিকারিকের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির উপর নজর রয়েছে সকলের। খবরের প্রয়োজনে তৎকালীন ডায়মন্ডহারবার পুলিশ জেলার এডিশনাল এসপি জোনাল মিতুন কুমার দে-র ফাইল চিত্র দেয়া হয়েছে. এছাড়া এফআইআর কপি, এবং তমাল হালদারের সাক্ষাৎকার আছে।



