Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক (Kolkata Airport Accident) জেলায় ফের বৃষ্টির দাপট শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
মেঘলা আকাশ (Kolkata Airport Accident)
সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ (Kolkata Airport Accident) মেঘলা রয়েছে। দিনভর দফায় দফায় বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুধু আজ নয়, উইক এন্ড থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনা
প্রবল বৃষ্টি ও বজ্রপাতের জেরে কলকাতা বিমানবন্দরে ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, এমিরেটসের একটি বিমানের মালপত্র নামানোর সময় বজ্রপাতে আহত হন দুই গ্রাউন্ড স্টাফ। তাঁদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: Abhhiman 2026: ‘অভিমান’ নিয়ে বিতর্ক, পরিচালক সুমন ঘোষের অভিযোগের পর মুখ খুলল প্রযোজনা সংস্থা
এদিকে, বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমার পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা। জল জমলে দ্রুত ব্যবস্থা নিতে একাধিক জায়গায় সাকশন মেশিন স্ট্যান্ডবাই রাখা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পাম্পের ব্যবস্থাও রাখা হয়েছে।


