Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হোয়াইট হাউসে এখন প্রেসিডেন্টের পদে (Midterm Election US) রয়েছেন মার্কিন মুলুকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় বড়সড় প্রভাব ফেলতে পারে বিদেশের রাজনীতিতে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
কংগ্রেসের রাজনৈতিক সমীকরণে বদল (Midterm Election US)
নির্বাচনের এই জয় কংগ্রেসের রাজনৈতিক (Midterm Election US) সমীকরণে বদল আনবে বিস্তর। প্রেসিডেন্টের বাকি মেয়াদে প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করা থেকে শুরু করে আইন প্রণয়ন-প্রতিটি ক্ষেত্রেই নতুন বাধার মুখে পড়তে হতে পারে ট্রাম্পকে।
উচ্ছবসিত ওবামা (Midterm Election US)
নির্বাচনের ফল প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, দেশের মানুষ বিভাজনের রাজনীতির পরিবর্তে ঐক্য এবং বাস্তবসম্মত সমাধানের পক্ষে নিজেদের মতামত জানিয়েছেন। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, আধিকারিক এবং স্বেচ্ছাসেবকদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি আগামী দু’বছর পরিবর্তনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: Tulu Mondal: সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি টুলু মণ্ডলের, মঞ্জুর রক্ষাকবচের আবেদন
বিশেষ নজরে ডেমোক্র্যাটদের সাফল্য
এবারের নির্বাচনে ক্যানসাস, টেক্সাস ও দক্ষিণ ক্যারোলিনার মতো রিপাবলিকান প্রভাবিত রাজ্যেও ডেমোক্র্যাটদের সাফল্য বিশেষভাবে নজর কেড়েছে। ক্যানসাসে রজার মার্শালকে হারিয়ে জয় পেয়েছেন অ্যাডাম হ্যামিলটন। ওহায়ো এবং আইওয়াতেও ডেমোক্র্যাটদের ফল উল্লেখযোগ্য। বিশ্লেষকদের মতে, মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ এবং ইরান সংঘাতের মতো বিষয় ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।


