Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন ভূমিকার জন্য তৈরি হচ্ছেন ছয় ছক্কার মালিক যুবরাজ সিং (Yuvraj Singh)।
চেনা যুবরাজের অচেনা ভূমিকা (Yuvraj Singh)
আইপিএল শেষ হয়ে এখন ফুটবলের বিশ্বকাপের জ্বরে কাবু ভারত। উত্তেজনার এই বিশ্বকাপে এখন রীতিমত বিতর্ক ফুটবল সমর্থকদের মধ্যে। তবে এর মাঝেই এল নতুন খবর তবে সেটা ক্রিকেট সংক্রান্ত। এখানেই যুবরাজ মানে ভাবার কিছু নেই যে এর সঙ্গে বঙ্গের রাজনৈতিক কোনও যোগ আছে। এই যুবরাজ হলেন ভারতের হয়ে ইংলন্ডের বিরুদ্ধে যিনি ছয় ছক্কা হাঁকিয়েছিলেন (Yuvraj Singh)।
ভারতের হয়ে বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর। তবে এই মুহূর্তে তাঁর দুই কৃতি ছাত্র ভারতের অন্যতম দুই তারকা। একজন টি-টোয়েন্টি দলের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা আর আরেকজন ভারতের ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। এবার সেই যুবরাজ সিং শুরু করতে চলেছেন নতুন ইনিংস। আর সেটাও এবার আইপিএল-এ। সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে যোগ দিতে চলেছেন তিনি। দিল্লির দলের সঙ্গে যুক্ত রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এবার তিনি সেই দলের কোচিং স্টাফে চাইছেন যুবরাজ সিংকে। এবার বলা যায় দুই বাঁ হাতি তারকার তত্ত্বাবধানে নিজেদের তৈরি করার সুযোগ পাবেন দিল্লির ক্রিকেটাররা।
পরপর দুই বছর ধরে দিল্লির পারফরম্যান্স নিম্নগামী আর তাই তাঁরা চাইছেন দলের হাল ফেরাতে। অক্ষর প্যাটেলের নেতৃত্বে পরপর দুই বছর প্লে-অফে উঠতে পারেনি দল। যে দলে কেএল রাহুল, মিচেল স্টার্ক, কুলদীপ যাদবের মত তারকারা রয়েছেন সেই দলের এই হাল কেন সেই নিয়েও খুঁটিয়ে দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ২০২৫ শুরু ভাল করেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি আর ২০২৬ শুরুটাও ভাল ছিল না, দলের ধারবাহিকতাও ছিল না।

আরও পড়ুন: Manuel Neuer: অলিভার কান থেকে ন্যুয়ের, জার্মান দুর্গের দুই প্রহরী
আরও পড়ুন: Canada vs Qatar: কাতারকে হাফ-ডজন গোলের মালা কানাডার
সেখানেই এখন হেড কোচ বাদানির জায়গাও নিশ্চিত নয়। সেই কারণেই পরের আইপিএল-এর আগেই প্রত্যাবর্তন হতে চলেছে সৌরভের আর মহারাজের হাত ধরেই যুক্ত হতে চলেছেন যুবরাজ। প্রোটিয়া ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হয়ে দলকে সাফল্য এনে দিয়েছিলেন সৌরভ সুতরাং তিনি হেড কোচ হলে বিস্মিত হওয়ার কিছুই নেই। এর সঙ্গে আরেকটা খবরও উঠে আসছে নানা সূত্রের মাধ্যমে যে দিল্লি দলে ফিরতে পারেন ঋষভ পন্থ। এই নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না দলেও এমনটাই দাবি করছে একাধিক সূত্র। বাকিটা সময় বলবে (Yuvraj Singh)।


