Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের মঞ্চে মাত্র ১৯ মিনিট খেলেই অবসর মেক্সিকোর ফুটবলারের। গুলের্মো ওচোয়া, যে মাঠে অভিষেক, সেই মাঠেই অবসর নিলেন এই অভিজ্ঞ গোলরক্ষক (Guillermo Ochoa)।
অবসর নিলেন অভিজ্ঞ গোলরক্ষক (Guillermo Ochoa)
মেসি, রোনাল্ডোদের সঙ্গে নিজের ষষ্ঠ বিশ্বকাপ চুপিসারে খেলে ফেললেন আরেক অভিজ্ঞ ফুটবলার। বাকিদের মতন আলোর আলোচনায় না এলেও দলের জন্য তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ক্লাব ফুটবল খেলেন না, বিশ্বকাপের মঞ্চে চার বছর অন্তর দেখা যায় তাঁকে (Guillermo Ochoa)।
প্রচারের আলো থেকে দূরে, খবরের হেডলাইনের বাইরে থাকা অভিজ্ঞ সেই গোলকিপার গুলের্মো ওচোয়া অবসর নিলেন। তাও আবার বিশ্বকাপের মাঝেই। যে মাঠে অভিষেক হয়েছিল, সেই মাঠেই নিলেন অবসর। মাত্র ১৯ মিনিট খেলে বিশ্বফুটবলকে বিদায় জানালেন মেক্সিকোর গোলরক্ষক।
বিশ্বকাপের দলে থেকেও প্রথম দুই ম্যাচ তিনি বেঞ্চে ছিলেন। তবে তাঁর যে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব একটা ছিল এমনটাও নয়। তবে কি অবসরের পিছনে রয়েছে সুযোগ না পাওয়ার যন্ত্রণা? সেই কথা জানা না গেলেও তাঁর অবসরের সাক্ষী থাকল বিশ্বকাপ মঞ্চ।
মেক্সিকো দলে ছিলেন তিন গোলকিপার সেখানে যদি তাঁর অবসরের কথা আগে থেকে জানা থাকত তবে সেক্ষেত্রে অতিরিক্ত গোলকিপার রাখত টিম ম্যানেজমেন্ট। কারণ অনেক সময়ই তৃতীয় গোলকিপারের প্রয়োজন পরে দলের। সেই কারণেই অনুমান করা হচ্ছে যে সুযোগ না পেয়েই এমন সিদ্ধান্ত নিলেন তিনি (Guillermo Ochoa)।

আরও পড়ুন: Neymar: প্রত্যাবর্তন মঞ্চে আবেগে ভাসলেন নেইমার
চেকিয়ার বিরুদ্ধে ৭৭ মিনিটের মাথায় দেখা যায় প্রথম পছন্দের গোলরক্ষক রাউল রাঙ্গেলের পরিবর্তে নামছেন ওচোয়া। ৮০ হাজার দর্শকের স্টেডিয়াম চিৎকার করে স্বাগত জানায় অভিজ্ঞ গোলকিপার ওচোয়াকে। নির্ধারিত ১৩ মিনিট ও সংযুক্তি সময় মিলিয়ে যে ১৯ মিনিট তিনি খেললেন, দেখে ভাল লাগল। নিজের শেষ ম্যাচে গোল খাননি ওচোয়া। শেষ ম্যাচে দুর্গ অক্ষত রাখলেন তিনি। চেকিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে নকআউটে উঠল মেক্সিকো।
মেক্সিকোর ফুটবলার, সাপোর্ট স্টাফ, কোচ প্রত্যেকে জড়িয়ে ধরলেন তাঁকে। সতীর্থেরা ঘাড়ে তুলে নিলেন দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলারকে। তিনিও হাততালি দিয়ে দর্শকদের অভিবাদন জানালেন। ওচোয়াকে দেখে বোঝা যাচ্ছিল, আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি তবে তাঁর সঙ্গে আবেগে ভাসলেন ময়দানে উপস্থিত সকলে। মেক্সিকোর হয় নকআউটের দলে আর দেখা যাবে না ওচোয়াকে (Guillermo Ochoa)।


