Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: ভারতের মাননীয় প্রধানমন্ত্রী দু-দিনের সফরে (Kolkata Traffic) শনিবার কলকাতায় আসছেন। ২০ এবং ২১ জুন, ২০২৬ এই দু-দিন প্রধানমন্ত্রীর এই VVIP সফরের কারণে কলকাতা ও পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা, যানজট এড়ানো এবং যাতায়াতের সুবিধার জন্য কলকাতা পুলিশ একটি বিশেষ ট্রাফিক বিজ্ঞপ্তি জারি করেছে। শহরের ট্রাফিক ব্যবস্থায় একাধিক কড়াকড়ি ও রুট পরিবর্তনের কথা জানানো হয়েছে।
এক নজরে দেখে নিন কোন কোন রাস্তায় কী কী বিধিনিষেধ থাকছে:
পণ্যবাহী যানবাহনের ওপর নিষেধাজ্ঞা (Kolkata Traffic)
২০ জুন (শনিবার): বিকেল ৩:৩০ থেকে (Kolkata Traffic) রাত ১০:০০ টা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকার নির্দিষ্ট রাস্তাগুলিতে সব ধরণের পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে। তবে রান্নার গ্যাস (LPG), সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্টস, অক্সিজেন, শাকসবজি, ওষুধ, ফলমূল, মাছ ও দুধ বহনকারী যান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
২১ জুন (রবিবার): রাত ১২:০০ টা (০০:০০ টা) থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত বা প্রধানমন্ত্রীর কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত একইভাবে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
লোক ভবনের (Lok Bhawan) আশেপাশে আজ (২০ জুন) বিকেল ৩:৩০ থেকে রাত ১০:০০ টা পর্যন্ত সব ধরণের ভারী পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
আজ বিকেল ৩:৩০ থেকে রাত ১০:০০ টা পর্যন্ত বন্ধ/নিয়ন্ত্রিত রুটসমূহ:
আজ এই সময়ের মধ্যে নিম্নলিখিত রুটগুলিতে যান চলাচল চরমভাবে নিয়ন্ত্রিত থাকবে:
১১ ফার্লং গেট (11 Furlong Gate)
কে পি রোড (K P Road)
জে অ্যান্ড এন আইল্যান্ড (J & N Island)
ডাফরিন রোড (Dufferin Road) (Kolkata Traffic)
মেয়ো রোড (Mayo Road)
নেতাজি মূর্তি (Netaji Statue)
আর আর অ্যাভিনিউ (R R Avenue)
লোক ভবন সাউথ গেট (Lok Bhawan South Gate)
রাস্তা সম্পূর্ণ বন্ধ এবং রুট ডাইভারশন:
আরও পড়ুন: Beguner Malaikari: ভিন্ন স্বাদের বেগুন রেসিপি, জামাইষষ্ঠী স্পেশাল বেগুনের মালাইকারি!
আজ বিকেল ৫:০০ টা থেকে আগামীকাল (২১ জুন) দুপুর ১২:০০ টা পর্যন্ত গভঃ (Kolkata Traffic) প্লেস ইস্ট এবং ধর্মতলা রো ইস্ট ক্রসিং (Govt. Place East & Esplanade Row East Crossing) থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ সাউথ ক্রসিং (Old Court House Street & BBD Bag South Crossing) পর্যন্ত উভয়মুখী রাস্তাই সম্পূর্ণ বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রীর যাতায়াতের সময়সূচী অনুযায়ী ট্রাম সহ সব ধরণের যানবাহন চলাচল এবং পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ জারি করা হতে পারে।
ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশ প্রয়োজন মনে করলে যেকোনো সংযোগকারী রাস্তা (Arterial and Feeder roads) থেকে যানবাহন অন্য রুটে ঘুরিয়ে দিতে পারে।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ দিনে যে সমস্ত ট্রাফিক নিয়ম বা বিধিনিষেধ থাকে, তার পাশাপাশি এই বিশেষ নির্দেশিকাগুলিও কঠোরভাবে কার্যকর করা হবে। নাগরিকদের এই দু-দিন ঘর থেকে বেরোনোর আগে ট্রাফিক আপডেট দেখে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।


