Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কদিন আগেই শুরু হওয়া বিশ্বকাপে শুরু হয়ে গেল বিদায় পর্ব। ভারতীয় সময় অনুযায়ী শনিবারে ম্যাচ হেরে প্রথম দল হিসেবে বিদায় নিল হাইতি (Haiti)।
বিশ্বকাপ থেকে বিদায় হাইতির (Haiti)
হাইতির শুরুটা হয়েছিল স্কটল্যান্ডের কাছে হেরে। আর শনিবার ব্রাজিলের কাছে ০-৩ ব্যবধানে হেরে বিদায় নিল হাইতি। দুই ম্যাচ খেলে আফ্রিকার এই দেশের পয়েন্ট শূন্য। শেষ ম্যাচ মরক্কোকে হারাতে পারলেও পরের পর্বে আর যাওয়ার সুযোগ নেই। শেষ ম্যাচে ৩ পয়েন্ট পেলেও নক-আউট যাওয়া আর হবে দেশটির (Haiti)।
গ্রুপ ‘সি’-র প্রত্যেক দলের দুটি করে ম্যাচ খেলা হয়ে গেছে আর সেখানে ব্রাজিল এবং মরক্কো দুই দলেরই পয়েন্ট ৪। সেখানে এই দুই দলকে টপকানোর আর সুযোগ নেই হাইতির কাছে। সেখানে তিন পয়েন্ট নিয়েও তিন নম্বরে স্কটিশরা। সেখানে গোল পার্থক্যতেও পিছিয়ে রয়েছে হাইতি। সেখানে তিন দলের মধ্যে হাইতির শেষ করা সম্ভব নয়।

আরও পড়ুন: Scotland vs Morocco: ফের চর্চায় সাইবারি, স্কটল্যান্ড-কে হারিয়ে বাজিমাত মরক্কোর
শনিবার ব্রাজিলের বিরুদ্ধে কার্যত কিছুই করতে পারেনি হাইতি। এই দিন ব্রাজিলের চেনা ছন্দ দেখা গেলেও সেখানে কিছুটা চিন্তা থাকবে কারণ হাইতির বিরুদ্ধে ব্রাজিলের ভিনি নির্ভরতা নিয়ে। সেখানে শক্তিশালী প্রতিপক্ষ হলে ব্রাজিলের কিছুটা সমস্যা বাড়বে বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে নেইমার গ্রুপ পর্বে নামতে পারবেন বলে আশা করা যাচ্ছে না সুতরাং বাকিদের আরও অনেক বেশি দায়িত্ব নিয়ে মাঝ মাঠ সামলাতে হবে।
বিশ্বকাপের নক-আউট পর্বে উঠবে ৩২টি দল। ১২টি গ্রুপ থেকে ২৪টি দল ছাড়া তৃতীয় স্থানে শেষ করা আটটি দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। নিয়ম অনুযায়ী হাইতির সেক্ষেত্রে আর কোনও সুযোগ রইল না (Haiti)।


