Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অংশুমান চক্রবর্ত্তী, শিলিগুড়ি: গত বৃহস্পতিবার (Balason Bridge Collapse) রাতে টানা বর্ষণের জেরে দুধিয়ার বালাসন নদীর উপর নির্মিত অস্থায়ী সেতুটি সম্পূর্ণভাবে ভেসে যায়। এর ফলে শিলিগুড়ির সঙ্গে মিরিকের সরাসরি সড়ক যোগাযোগ ফের বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সেতু ভাঙনের গল্প (Balason Bridge Collapse)
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে বালাসন নদীর প্রবল (Balason Bridge Collapse) স্রোতে শিলিগুড়ি-মিরিক সংযোগকারী পুরনো সেতুটি ভেঙে গিয়েছিল। সেই সময় প্রায় ৪০ দিনেরও বেশি সময় ধরে মিরিকের সঙ্গে শিলিগুড়ির সরাসরি যোগাযোগ বন্ধ ছিল। পরে প্রশাসনের উদ্যোগে বালাসন নদীর উপর হিউম পাইপ বসিয়ে একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়, যার মাধ্যমে যান চলাচল স্বাভাবিক হয়। আগেই স্থায়ী সমাধানের লক্ষ্যে পাশেই একটি নতুন সেতু নির্মাণের কাজও শুরু হয়েছিল।
এলাকা পরিদর্শন (Balason Bridge Collapse)
এবার ফের অস্থায়ী সেতু ভেসে যাওয়ার পর যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধারের লক্ষ্যে তৎপর হয়েছে প্রশাসন। সোমবার পিডব্লিউডি-র ইঞ্জিনিয়ার-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা দুধিয়ায় পৌঁছে ক্ষতিগ্রস্ত সেতু এলাকা পরিদর্শন করেন। সেতুটি মেরামত করে পুনরায় চালু করা সম্ভব কি না, নাকি বিকল্প হিসেবে সেনাবাহিনীর সহযোগিতায় একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হবে, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সেনাবাহিনীর সঙ্গেও প্রাথমিক স্তরে আলোচনা চলছে। এদিকে সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করতে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে পিডব্লিউডি ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে প্রযুক্তিগত রিপোর্ট, নদীর বর্তমান পরিস্থিতি এবং বিকল্প ব্যবস্থার সম্ভাবনা নিয়ে বিস্তারিত বিষয়গুলো খতিয়ে দেখা হবে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সব দিক খতিয়ে দেখার পরই যোগাযোগ পুনঃস্থাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।


