Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: একসময় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Desu 7 Film)। পর্দার রসায়ন থেকে শুরু করে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও একসময় দর্শকদের মধ্যে ছিল তুমুল আগ্রহ। দীর্ঘ সময়ের বিরতি, নানা জল্পনা ও পরিবর্তনের পর এবার ফের একসঙ্গে বড় পর্দায় ফিরছেন তাঁরা। আর সেই খবর সামনে আসতেই দর্শকদের উচ্ছ্বাস যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে।
প্রকাশ্যে পোস্টার (Desu 7 Film)
মঙ্গলবার প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন ছবি ‘দেশু ৭’-এর (Desu 7 Film) প্রথম পোস্টার। বহু প্রতীক্ষার পর সামনে আসা এই লুকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক আবহ। শুধু প্রেমের গল্প নয়, পোস্টার থেকেই স্পষ্ট যে ছবিতে থাকছে অ্যাকশন, সংঘর্ষ এবং আবেগের বড় মিশেল।

পোস্টারে দেখা যাচ্ছে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন দেব ও শুভশ্রী। চারপাশে ধ্বংস, আগুন আর উত্তেজনাপূর্ণ পরিবেশ। দেবের চরিত্রে রয়েছে লড়াইয়ের ছাপ, অন্যদিকে শুভশ্রীর উপস্থিতিতেও ফুটে উঠেছে কঠিন পরিস্থিতির মধ্যেও ভালোবাসার টান। এই ভিজ্যুয়াল ইতিমধ্যেই দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।
নাম হয়নি চূড়ান্ত
ছবির নির্মাতারা এখনও পর্যন্ত চূড়ান্ত নাম প্রকাশ করেননি। আপাতত ‘দেশু ৭’ নামেই প্রচার চলছে। তবে দেব ও শুভশ্রীর সপ্তমবারের এই জুটি যে শুধুমাত্র রোম্যান্সে সীমাবদ্ধ থাকবে না, তা প্রথম ঝলকেই বোঝা যাচ্ছে।
জানা গিয়েছে, ছবিতে প্রেম, বিচ্ছেদ, অভিমান, পুনর্মিলনের পাশাপাশি থাকবে থ্রিলার ও প্রতিশোধের গল্পও। বহু বছর পর পর্দায় ফিরে এই জুটি পুরনো স্মৃতি ফিরিয়ে আনবে কিনা, সেটাই এখন দেখার। আগামী দুর্গাপুজোয় মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। ফলে ইতিমধ্যেই বাংলা সিনেমাপ্রেমীদের নজর কেড়েছে ‘দেশু ৭’।


