Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তামিল ছবির দুনিয়া তথা রাজ্যজুড়ে বিজয়-তৃষার (Vijay Trisha Relationship) সম্পর্কের গুঞ্জন নিয়ে উত্তাল তামিল টলিপাড়া। সিনে পাড়ার এই জুটির সম্পর্কের নাম ও পরিণতি নিয়ে এবার চিন্তায় নেটপাড়ার বাসিন্দারা।
আনফলো গুঞ্জন (Vijay Trisha Relationship)
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছিল বিজয় তৃষা (Vijay Trisha Relationship) একে অপরকে আনফলো করেছেন। তবে কি তাদের প্রেমের সম্পর্কে চিড়? এই ভাবনাতেই মন খারাপ ছিল এই জুটি প্রেমীর। কিন্তু এসব জল্পনা উড়িয়ে মাঝরাতে সুখবর এল প্রকাশ্যে।

মাঝরাতের পোস্ট
তৃষার একটি পোস্টে দেখা গেছে বিজয়ের সঙ্গে হাসিমুখে বসে আছেন তিনি। সামনে রাখা একটি নয়, অনেকগুলি কেক। ছবির ক্যাপশনে লেখা, “টু দ্যা পারসন হু মেকস ইট অল ওয়ার্থ ইট”. যার বাংলা মানে করলে দাঁড়ায় সেই মানুষটার জন্য যার জন্য আমার জীবনের নতুন মানে আছে। সঙ্গে ছিল জন্মদিনের উইশ। জুন মাসের ২২ তারিখে ছিল বিজয়ের জন্মদিন। সেই মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট ওরেছেন তৃষা।
এই পোস্ট প্রকাশ্যে আসার পরই সব জল্পনায় জল। বিজয়-তৃষা যে নামহীন সম্পর্কে খুব বেশি করে একে অপরের নামের সঙ্গে জড়িয়ে রয়েছেন তা কিন্তু খুব করে স্পষ্ট।



