Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হাড্ডাহাড্ডি ম্যাচে কঙ্গোকে ১-০ গোলে হারাল নকআউটে কলম্বিয়া। চাপ বাড়ল পর্তুগালের (Colombia vs DR Congo)।
কাজে এল না এমপাসির লড়াই (Colombia vs DR Congo)
আগের ম্যাচেই পর্তুগাল দুরন্ত জয় পেয়েছে ৫-০ ব্যবধানে। গোলের খরা কাটিয়ে জোড়া গোল করেছেন রোনাল্ডো তবে এরপরেও চাপ বাড়ল পর্তুগালের। কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নকআউটে কলম্বিয়া। একদিকে যেমন পর্তুগাল ম্যাচের পর চর্চায় রয়েছেন রোনাল্ডো তেমন ম্যাচ হেরেও চর্চায় কঙ্গোর গোলকিপার (Colombia vs DR Congo)।
কঙ্গোর গোলকিপার এমপাসি এই ম্যাচে আটটি সেভ করে একাই রুখে দিয়েছিলেন কলম্বিয়াকে। কলম্বিয়ার জন্য কাঁটার মত দাঁড়িয়ে ছিলেন এই গোলকিপার। তবে শেষ পর্যন্ত তাঁর এই লড়াই কাজে এল না। বুধবার গুয়াদালাহারায় গুরুত্বপূর্ণ ম্যাচে দানিয়েল মুনোজের একমাত্র গোলে কঙ্গোর বিরুদ্ধে জয় তুলে নিল কলম্বিয়া। দুই ম্যাচ জিতে ‘K’ গ্রুপের শীর্ষে কলম্বিয়া। এই গ্রুপের প্রথম দল হিসেবে বিশ্বকাপের নকআউটে জায়গা করে নীল। প্রাণ পাত করা লড়াইয়ের পরেও হার মানতে হল কঙ্গোকে। তবে কলম্বিয়ার এই জয়ের কারণে চিন্তা বাড়ল রোনাল্ডোদের (Colombia vs DR Congo)।

আরও পড়ুন: Mustafizur Rahman Rana: ডোমকলের বিধায়ক এবার রাজ্য কমিটিতে, বাড়ছে মুস্তাফিজুরের গুরুত্ব
গোটা ম্যাচে কলম্বিয়ার দখলে যেমন ছিল বল তেমন আক্রমণ। একদিকে মিডফিল্ড থেকে রদ্রিগেজ আক্রমণ গড়েন তেমন উইং থেকে বারবার কঙ্গোর রক্ষণকে চাপের মুখে ফেলেন লুইস দিয়াজ। এই ম্যাচে জ্বলে উঠেছিল জন আরিয়াস। কিন্তু শোন্ আক্রমণ প্রতিহত করে দেন কঙ্গোর গোলকিপার। সেই প্রাচীর ভেদ করে বল কেন একটা মাছিও যেন গলতে পারছিল না। একের পর এক আক্রমণ সেভ করে তখন ম্যাচের নায়ক এমপাসি। শেষ পর্যন্ত তিনটি সেভ করেন আটটি। তবে কঙ্গোর রক্ষণ অবশেষে ভাঙে ৭৬ মিনিটে। হুয়ান কিন্তেরোর ডিফেন্সচেরা পাস পৌঁছে যায় মুনোজের কাছে। নিখুঁত টাইমিংয়ে বক্সে ঢুকে ডান পায়ে জোরালো শট নেন কলম্বিয়ার এই ডিফেন্ডার। বল সামান্য দিক পাল্টে এমপাসির নাগাল এড়িয়ে অবশেষে গোল। ১-০ গোলে জিতে পরের পর্ব নিশ্চিত করে নীল কলম্বিয়া।


