Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অংশুমান চক্রবর্ত্তী, শিলিগুড়ি: দার্জিলিং জেলার (Dudhiya Bridge) দুধিয়ায় বালাসন নদীর উপর ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোরের নির্মিত অস্থায়ী ফুটব্রিজ দিয়ে আজ থেকে সাধারণ মানুষের যাতায়াত শুরু হয়েছে। টানা বর্ষণে আগের সেতুটি ভেসে যাওয়ার ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
সেনাবাহিনীর ফুটব্রিজ নির্মাণ (Dudhiya Bridge)
সেই পরিস্থিতিতে জেলা প্রশাসনের আবেদনে দ্রুত (Dudhiya Bridge) পদক্ষেপ করে সেনাবাহিনী ৩৪ মিটার দীর্ঘ একটি ফুটব্রিজ নির্মাণ করে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে যানবাহন চলাচলের জন্য বেইলি ব্রিজ তৈরি করতে কমপক্ষে ১৫ দিনের মতন সময় লাগবে।

এই ফুটব্রিজ চালু হওয়ার ফলে এখন থেকে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে ট্রানজিট পদ্ধতিতে যাতায়াত সম্ভব হবে। যাত্রীরা একপাশ থেকে নেমে হেঁটে ফুটব্রিজ পার হয়ে অপর প্রান্তে গিয়ে পুনরায় গাড়িতে উঠতে পারবেন। এর ফলে দীর্ঘদিনের দুর্ভোগের কিছুটা অবসান ঘটবে এবং স্থানীয় বাসিন্দা, পর্যটক ও ব্যবসায়ীদের যাতায়াতে স্বস্তি ফিরবে।



