Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০১০ সালে প্রথম শুরু হয়েছিল ‘মাস্টারশেফ ইন্ডিয়া’. সেই থেকে সঞ্জীব কাপুর (Sanjeev Kapoor) আর এই কুকিং শো-এর নাম যেন ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু তৃতীয় ও চতুর্থ সিজনের পর থেকে তার আর দেখা মেলেনি। এখন চলছে ‘মাস্টারশেফ ইন্ডিয়া’ সিজন ৯. বিচারকের আসনে রয়েছেন, বিকাশ খান্না, কুণাল কাপুর আর রণবীর ব্রার। কিন্তু সঞ্জীব কাপুর যিনি ইন্ডিয়ান শেফ জগতের রাজাধিরাজ, তিনি কেন নেই?
কী দাবি সঞ্জীবের? (Sanjeev Kapoor)
জানা গেছে, পারিশ্রমিক নিয়ে সামান্য গন্ডগোল হওয়ায় সঞ্জীব কাপুর (Sanjeev Kapoor) না করেছেন এই শোতে। এই শোতে অক্ষয় কুমারের কাজ করারও কথা ছিল। তিনি ছিলেন শো-এর সঞ্চালক এবং আংশিক বিচারকও বটে। সঞ্জীবের দাবি ছিল অক্ষয়ের থেকে তিনি বেশি পারিশ্রমিক নেবেন। কত বেশি? না ১ টাকা বেশি।

কেন এই অদ্ভুত খেয়াল? (Sanjeev Kapoor)
সঞ্জীব কাপুর নিজের মূল্য ভালো বোঝেন। তিনি মনে করেন এবং এটা সত্যিই যে ভারতের মধ্যে কুকিং জগতের হিসেবে অক্ষয়ের চেয়ে বেশি ভালো তিনি। তাই নিজের মান বজায় রাখতে এই প্রস্তাব তিনি রেখেছিলেন মাস্টারশেফ ইন্ডিয়ার টিমের কাছে। শো-এর ধরণ ও টাইমিং ও পছন্দ হয়েছিল তার। কিন্তু এই প্রস্তাব না হওয়ায় তিনি এখন এই শো থেকে বহুদূরে।

কী এই ‘মাস্টারশেফ ইন্ডিয়া’?
‘মাস্টারশেফ ইন্ডিয়া’ মূলত একটি কুকিং শো। যেখানে বিভিন্ন রাউন্ড অডিশনের মাধ্যমে নির্দিষ্ট কিছু হোম শেফদের বেছে নেওয়া হয়। থাকে কুকিং বেসড নানা চ্যালেঞ্জ। সেসব চ্যালেঞ্জে পাশ করে জিতে নিতে হয় সেই সিজনের ‘মাস্টারশেফ ইন্ডিয়া’-র শেফ কোট, প্রাইজ মানি, মাস্টারশেফ খেতাব ও ট্রফি।


