Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়ে ওয়ার পাওয়ার্স রেজোলিউশন পাস করেছে মার্কিন সেনেট(US Senate Trump)। কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানে সামরিক পদক্ষেপ চালিয়ে যাওয়া যাবে না বলে এতে উল্লেখ করা হয়েছে।
ইরানে সামরিক অভিযান বন্ধের নির্দেশ (US Senate Trump)
এর আগে ৩ জুন প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ২১৫-২০৮ ভোটে একই প্রস্তাব অনুমোদন করেছিল। ফলে ইরান সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম কোনও ওয়ার পাওয়ার্স ব্যবস্থা কংগ্রেসের উভয় কক্ষ থেকে পাস হল।
প্রস্তাবটি “কনকারেন্ট রেজোলিউশন” হিসেবে গৃহীত হওয়ায় এটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে না এবং ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ভেটোও দিতে পারবেন না। তবে এর আইনি বাধ্যবাধকতা নিয়ে প্রশাসন আদালতে চ্যালেঞ্জ জানাতে পারে।
সেনেটে প্রস্তাবটি পাস হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন চার রিপাবলিকান সেনেটর সুসান কলিন্স, লিসা মুরকোস্কি, র্যান্ড পল ও বিল ক্যাসিডি। তারা ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেন।
ডেমোক্র্যাট সেনেটর টিম কেইন প্রস্তাবটির নেতৃত্ব দেন। তার দাবি, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত হওয়া উচিত। তিনি বলেন, “যুদ্ধ ঘোষণা করার সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়।”
সেনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে বলেন, “ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করার প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প শেষ পর্যন্ত আমেরিকার জন্য সর্বোচ্চ বিভ্রান্তি, বিশৃঙ্খলা ও ব্যয় ডেকে এনেছেন।”
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইজ রায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে সংঘাত শুরু হয়। কংগ্রেসের তথ্য অনুযায়ী, এতে এখন পর্যন্ত ১৪ জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং ব্যয় হয়েছে কয়েক বিলিয়ন ডলার(US Senate Trump)।
আরও পড়ুন: Mustafizur Rahman Rana: ডোমকলের বিধায়ক এবার রাজ্য কমিটিতে, বাড়ছে মুস্তাফিজুরের গুরুত্ব
এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুদ্ধবিরতি স্থায়ী করতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন(US Senate Trump)। তবে ইরান পুনর্গঠনের জন্য প্রস্তাবিত ৩০০ বিলিয়ন ডলারের তহবিল নিয়ে রিপাবলিকান দলেই তীব্র মতভেদ দেখা দিয়েছে।



