Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জিয়ারুল হক, জলপাইগুড়ি: আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের (North Bengal Forecast) পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জারি করা হয়েছে লাল সতর্কতা। পাহাড়ে টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই ডুয়ার্সের একাধিক নদীর জলস্তর দ্রুত বাড়ছে। ফলে ফের বন্যার আশঙ্কায় প্রহর গুনছেন নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা।
বাড়ছে নদীর জলস্তর (North Bengal Forecast)
তিস্তা, চেল, ঘিস, রায়ডাক, কালজানি, ডুডুয়া, (North Bengal Forecast) জলঢাকা, গিলান্ডি, তিস্তা, তোরসা-সহ প্রায় সব নদীতেই জলস্তর বাড়তে শুরু করেছে । আগামী কয়েক দিন পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতিভারী বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ি এলাকায় ধস এবং সমতলে বন্যার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
উদ্বেগে নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ (North Bengal Forecast)
সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ। বিশেষ করে জলঢাকা নদী সংলগ্ন এলাকাগুলিতে বাসিন্দাদের রাতের ঘুম কার্যত উধাও। তাঁদের কথায়, আকাশে কালো মেঘ জমলেই কিংবা বৃষ্টি শুরু হলেই নদীর পাড়ে গিয়ে জলস্তর নজরদারি করতে হয়। আতঙ্কে রাত কাটছে বহু পরিবারের।
ইতিমধ্যেই বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ও ময়নাগুড়িতে নদীতে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। স্থানীয়দের মতে, আগামী পাঁচ দিন প্রবল বৃষ্টি হলে নদীর স্রোত আরও ভয়ঙ্কর রূপ নেবে। বাসিন্দাদের মনে এখনও তাজা ৫ অক্টোবরের ভয়াবহ বন্যার স্মৃতি। সেই বন্যায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল এবং নাগরাকাটা-সহ একাধিক এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটেছিল। তাই এবারও একই পরিস্থিতি ফিরে আসার আশঙ্কায় উদ্বিগ্ন মানুষ।
এলাকার পঞ্চায়েত সদস্যরাও প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত নদীবাঁধ দ্রুত সংস্কার, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি এবং আগাম ত্রাণ ও উদ্ধার ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন তাঁরা।
প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিছু নদী সংলগ্ন এলাকায় মাইকিং করে মানুষকে সতর্ক করা শুরু হয়েছে। অপ্রয়োজনীয়ভাবে নদীতে না নামা, নদীর ধার এড়িয়ে চলা এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: NDRF Rescue Operation: তারাতলা বিপর্যয়ে NDRF-এর তৎপরতা, আধুনিক প্রযুক্তিতে চলছে উদ্ধার অভিযান
তবে সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখলে বলা যায়, পাহাড়, ডুয়ার্স ও সমতলে যেভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং আগামী পাঁচ দিনের জন্য অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাতে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন সকলের নজর প্রশাসনের প্রস্তুতি ও পরিস্থিতি মোকাবিলার ওপর।


