Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সৌদি আরবের বিরুদ্ধে ড্র করেও রাউন্ড অফ ৩২-তে পৌঁছে গেল কেপ ভার্দে (Capo Verde)।
বিশ্বকাপের অভিষেক স্মরণীয় কেপ ভার্দের (Capo Verde)
বিশ্বকাপের অভিষেক থেকেই চমক দিয়ে আসছে কেপ ভার্দে। একদিকে প্রথমবার বিশ্বকাপ আর তেমন গ্রুপ পর্বের কোনও ম্যাচ না হেরে পরের পর্বে যাওয়া। ২০২৬ বিশ্বকাপ যেন রূপকথার জার্নি হয়ে থাকবে কেপ ভার্দের। মাত্র পাঁচ লাখের জনসংখ্যার এই দেশ বিশ্বকাপ খেলবে সেটাই ছিল অনেকটা অবিশ্বাস্য। তবে সব ধাপ পেরিয়ে অবশেষে বিশ্বকাপের মূল পর্বে নামে এই দেশ। আর সেখানেই বিশ্বকাপের ইতিহাসে যুক্ত হল নতুন অধ্যায়। গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে পৌঁছে ইতিহাস রচনা করল এই দেশ। শনিবার ভারতীয় সময় অনুযায়ী) সৌদি আরবের বিরুদ্ধে গোল শূন্য থেকে ড্র করে। গ্রুপ ‘এইচ’ থেকে দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অফ ৩২-তে পৌঁছে গেল কেপ। এবার মেসির আর্জেন্টিনার সামনে কেপ ভার্দের ভোজিনহারা (Capo Verde)।
বিশ্বকাপের মেগা মহারণ শুরু হওয়ার আগে যেটা অসম্ভব বলে মনে করছিলেন অনেকেই সেটাই সম্ভব করে দেখিয়ে দিল কেপ ভার্দে। অসম্ভবের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাময়কেই বাজি ধরে বাজিমাত এই দেশের। প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেনের বিরুদ্ধে মুখোমুখি হয় তারা। সেই ম্যাচ একতরফা হবে বলেই অনেকে মনে করছিলেন কিন্তু একাই প্রতিরোধ গড়ে তোলেন ভোজিনহো। আটকে যায় স্পেন। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে আবার ২-২ ম্যাচ ড্র। শেষ ম্যাচ সৌদির বিরুদ্ধে ড্র করে দ্বিতীয় স্থান অক্ষত রেখেই পরের পর্বে উত্তীর্ণ হল কেপ ভার্দে। তাঁদের এই ড্র করার কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেল উরুগুয়ে।

আরও পড়ুন: Spain: স্পেনের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ উরুগুয়ের
হিউস্টনে সৌদি আরবের বিরুদ্ধে প্রথম অর্ধে কিছুটা এগিয়ে যায় কেপ ভার্দে। তবে ৩৩ মিনিটে ধাক্কা খায় সৌদি। তাঁদের অভিজ্ঞ ডিফেন্ডার হাসান আল-তামবাকতি চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। তবে এই ম্যাচে স্পেনের ম্যাচের প্রভাব পড়তে দেখা যায়। স্পেন যখন উরুগুয়ের বিরুদ্ধে এগিয়ে যায় তখন থেকেই গ্যালারি জুড়ে কেপ ভার্দের সমর্থকরা আনন্দে মেতে ওঠেন (Capo Verde)।

ম্যাচের প্রথম হাফে দুই দলের কোনও প্লেয়ারই বিশেষ কোনও সুযোগ তৈরি করতে পারেনি। তবে শেষ ১৫ মিনিট টানটান ম্যাচের সাক্ষী থাকেন দর্শকরা। তখন দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ম্যাচের শেষ লগ্নে গোল করার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে ব্যর্থ হয় কেপ ভার্দে। তবে তাদের জন্য এই ম্যাচ ড্র করাই যথেষ্ট ছিল আর সেটাতে তারা সফল।
প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়াটাই ছিল কেপ ভের্দের জন্য ইতিহাস রচনা। কিন্তু শুধু অংশ নিয়েই সন্তুষ্ট থাকেনি তারা। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছে তারা। প্রথম ম্যাচে স্পেনের আক্রমণ বেশি হলেও তারা সুবিধা করতে পারেনি। একাধিক সেভ করে সেই ম্যাচ থেকেই চর্চায় রয়েছেন গোলকিপার ভোজিনহা। এবার তাদের সামনে প্রতিপক্ষ আর্জেন্টিনা। এখন দেখার মেসিকে আটকে তারা নতুন ইতিহাস রচনা করতে পারে কিনা (Capo Verde)।


