Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার সকালে ফের ভূমিকম্পের ধাক্কা অনুভব করল পাকিস্তান (Pakistan Earthquake)। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনার পর এবার পাকিস্তানে মাঝারি শক্তির কম্পন ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC)-এর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক (Pakistan Earthquake)
জানা গিয়েছে, পাকিস্তানের একাধিক এলাকায় এই কম্পন (Pakistan Earthquake) অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।
সম্ভাব্য ক্ষয়ক্ষতির হিসাব
ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করে সম্ভাব্য ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা সংস্থাগুলিকেও সতর্ক রাখা হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ৫.৪ মাত্রার ভূমিকম্প মাঝারি শক্তির হলেও এর প্রভাব অনেকটাই নির্ভর করে কেন্দ্রস্থল, গভীরতা এবং এলাকার জনসংখ্যার ওপর।
আরও পড়ুন: Humayun Kabir: বিজেপিকে কড়া হুঁশিয়ারি হুমায়ুনের, বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড়
এরই মধ্যে কয়েক দিন আগে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভেনেজুয়েলা। সেখানে পরপর দুটি শক্তিশালী কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ৭.২ এবং ৭.৫ মাত্রার সেই ভূমিকম্পে বহু মানুষ প্রাণ হারান এবং হাজারের বেশি মানুষ আহত হন। ধসে পড়ে বহু ঘরবাড়ি, ব্যাহত হয় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।


