Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অযোধ্যার রাম মন্দিরে কোটি কোটি (Ram Mandir Theft) টাকার অনুদান ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগের তদন্তে এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে মাত্র প্রায় ৮০ লক্ষ টাকা। ফলে এত বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি কোথায় গেল, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
গ্রেফতার আট (Ram Mandir Theft)
গ্রেফতার হওয়া আটজনের মধ্যে রয়েছেন (Ram Mandir Theft) টিন্নু যাদব, লবকুশ মিশ্র, অনুকল্প শুক্লা, অবিনাশ শুক্ল, মণীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র ও সুভাষ শ্রীবাস্তব। তাঁদের আদালতে পেশ করার পর সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি ও তদন্ত প্রক্রিয়া চলছে।
সম্পত্তির হিসেবে নিয়ে অসঙ্গতি
তদন্তকারী সূত্রের দাবি, রাম মন্দিরে জমা হওয়া বিপুল পরিমাণ দান ও সম্পত্তির হিসাব নিয়ে অসঙ্গতি সামনে এসেছে। নগদ অনুদানের পাশাপাশি সোনা, রুপোর সামগ্রী এবং অন্যান্য মূল্যবান জিনিসের হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী, মন্দিরের দানবাক্স ও অনুদান গোনার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে। এই ঘটনায় ট্রাস্টের অন্দরেও আলোড়ন তৈরি হয়েছে।
তবে বিরোধীদের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা হয়তো পুরো ঘটনার সঙ্গে জড়িত বড় চক্রের ছোট অংশ। তাঁদের প্রশ্ন, যদি অভিযোগের অঙ্ক কয়েকশো কোটি বা তারও বেশি হয়, তাহলে বাকি অর্থের সন্ধান কোথায়? তদন্ত এখন কোন দিকে এগোয় এবং চুরির অভিযোগের পিছনে আরও কারও ভূমিকা রয়েছে কি না, সেদিকেই নজর রয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি স্পষ্ট হবে।


