Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার লাইফলাইন ব্লু লাইনের মেট্রো (Metro Suicide) রেল পরিষেবাতে ফের একবার বড়সড় বিঘ্ন। সকালের রেশ কাটতে না কাটতেই এবার ভরদুপুরে মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। ডাউন লাইনে এই ঘটনার জেরে সপ্তাহের শেষ দিনে চরম ভোগান্তির মুখে পড়লেন হাজার হাজার সাধারণ যাত্রী।
কখন আত্মহত্যা? (Metro Suicide)
মেট্রো রেল সূত্রের খবর (Metro Suicide), আজ দুপুর ৩টে বেজে ৯ মিনিট নাগাদ বেলগাছিয়া মেট্রো স্টেশনের ডাউন লাইনে এক ব্যক্তি আচমকাই আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার পরপরই মেট্রো রেলের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করা হয়েছে। লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন মেট্রো কর্মীরা।
থমকে ট্রেন চলাচল
এই ঘটনার জেরে সম্পূর্ণ লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে থমকে গিয়েছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে বর্তমানে কবি সুভাষের দিক থেকে গিরিশ পার্ক পর্যন্ত এবং উল্টোদিকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত আপ ও ডাউন লাইনে ট্রাঙ্কেটেড বা সংক্ষিপ্ত মেট্রো পরিষেবা চালানো হচ্ছে। অর্থাৎ, গিরিশ পার্ক থেকে কবি সুভাষের রুটটুকু সচল রাখা সম্ভব হলেও, বেলগাছিয়া ও তার আশেপাশের অংশে এই মুহূর্তে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
আরও পড়ুন: Ram Mandir Theft: ৮০ লক্ষ উদ্ধার, কিন্তু কোটি কোটি টাকার হিসাব কোথায়? রাম মন্দির কাণ্ডে গ্রেফতার ৮
মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, উদ্ধারকাজ সম্পন্ন হওয়া মাত্রই লাইনের পরিস্থিতি খতিয়ে দেখে খুব দ্রুত ফের স্বাভাবিক পরিষেবা চালু করা হবে। তবে সকালের ধকল সামলে উঠতে না উঠতেই দুপুরে ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে মেট্রোর নিরাপত্তা এবং সাধারণ যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর অনিশ্চয়তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।


