Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ বিশ্বকাপে ঘানাও জায়গা করে নিয়েছে নক আউট পর্বে (Luka Modric)।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় ইংল্যান্ডের (Luka Modric)
ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া দুই দলই গ্রুপ পর্ব শেষ করেছে জয় দিয়ে। যার ফলে পরের পর্বে সহজেই জায়গা করে নিয়েছে দুই দল। নিজেদের শেষ ম্যাচে পানামাকে হারিয়েছেন হ্যারি কেনরা। ফলাফল ছিল ২-০। অন্যদিকে ক্রোয়েশিয়া ২-১ গোলে হারিয়েছে ঘানাকে। ‘এল’ গ্রুপে ইংল্যান্ড সাত পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর দুইয়ে রয়েছে ক্রোয়েশিয়া। পয়েন্ট পেয়ে তিনে থাকাও ঘানাও নক আউটে জায়গা করে নিয়েছে (Luka Modric)।
১ জুলাই নক আউটে হ্যারি কেনের ইংল্যাান্ড খেলবে ডিআর কঙ্গোর বিরুদ্ধে। ৩ জুলাই ক্রোয়েশিয়া নামবে ক্রিস্তিয়ানো রোনাল্ডোদের বিরুদ্ধে। ৪ জুলাই ঘানা নক আউটে মুখোমুখি হবে কলম্বিয়ার।

গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের হয়ে গোল করেন জুড বেলিংহ্যাম এবং হ্যারি কেন। গোল্ডেন বুুটের দৌড়ে ৬ গোল করে একে মেসি, তুলনায় বেশ কিছুটা পিছিয়ে পড়েছেন ইংল্যান্ড তারকা হ্যারি কেন। তাঁর গোল সংখ্যা ৩। তবে এই ম্যাচে শুরুর দিকে এই ইংরেজ তারকাকে সেই ভাবে পাওয়া যায়নি। আগের ম্যাচেও তাঁকে থামতে হয়েছিল তবে এই ম্যাচের দ্বিতীয় অর্ধে এই ইংরেজ তারকা ফর্মে ফেরেন।
আরও পড়ুন: Misri Message: ভারত-পাক ট্র্যাক-২ বৈঠকে সরকারি সমর্থন নেই: সাফ দাবি বিক্রম মিসরির
তবে ক্রোয়েশিয়ার হয়ে নতুন নজির গড়েছেন লুকা মদ্রিচ। কোনও বিশ্বকাপে গোলের অ্যাসিস্ট করা সবচেয়ে বেশি বয়েসের ফুটবলার এখন লুকা মদ্রিচই। এই ম্যাচে তাঁর বয়স ছিল ৪০ বছর ২৯১ দিন। এখানেই শেষ নয়। নক আউটে ক্রোয়েশিয়ার ক্যাপ্টেন হিসেবে টানা তিনটি বিশ্বকাপে খেলার কৃতিত্ব অর্জন করতে চলেছেন এই তারকা (Luka Modric)।


