Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অন্যের ভুলের শাস্তি না পেতে এই বিশেষ ব্যবস্থা (Mistaken Identity)।
চর্চায় মিসটেকেন আইডেন্টিটি (Mistaken Identity)
অনেক ক্ষেত্রেই দেখা যায় দোষ করেছেন একজন আর শাস্তি পেতে হচ্ছে আরেকজনকে। জীবনের ক্ষেত্রে হোক বা আইনি ক্ষেত্র, বহু জায়গায় এই ভুল হয়ে যায়। সেই ভুল অনেক সময় দেখা যায় ফুটবল ময়দানে। তবে এবার বিশ্বকাপ শুরুর আগে ফিফা বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে। আর তার মধ্যে একটি নিয়ম এনেছে যাতে এমন ভুল না হয় (Mistaken Identity)।
শনিবার সকালে আমেরিকা এবং প্যারাগুয়ের ম্যাচ চলাকালীন দেখা যায় এক নতুন নিয়ম এবং তার প্রয়োগ। অনেক ক্ষেত্রেই রেফারির কক্ষ এড়িয়ে যায় দোষ আবার দোষ না করেই শাস্তি পেতে হয় অন্য প্লেয়ারকে। এবার আর সেই ঘটনা হবে না। বিশ্বকাপ শুরুর আগে জানা গেছিল ভার-এর ব্যবহার আরও শক্তিশালী হতে চলেছে। এবার সেই প্রযুক্তির হস্তক্ষেপে ‘মিসটেকেন আইডেন্টিটি’ বা ভুল প্লেয়ারকে শাস্তি দেওয়ার ঘটনা এবং সেই ভুল সংশোধনের ঘটনা প্রথম ঘটল ২০২৬ বিশ্বকাপে। তবে এই ঘটনার দৃশ্যায়ন এমনভাবে হয়েছে যেখানে ফুটবলার থেকে দর্শক সবাই খানিক বিভ্রান্ত হয়ে পড়েন। এরপর থেকেই চর্চায় জায়গা করে নিয়েছে এই নিয়ম।

শনিবার গ্রুপ ‘ডি’-র খেলায় মুখোমুখি হয়েছিল আমেরিকা এবং প্যারাগুয়ে। সেই ম্যাচে প্রথম থেকেই আমেরিকা দাপট দেখতে শুরু করে। শুরুতেই ৩-০ গোলে এগিয়ে যায় আমেরিকা। আর এই ঘটনাটি ঘটে ৫১ মিনিটের মাথায়। সেই সময় প্যারাগুয়ের এক তারকা মিডফিল্ডার আলমিরনের বিরুদ্ধে ফাউল করার অভিযোগ উঠলে আমেরিকার ডিফেন্ডার টিম রিমকে হলুদ কার্ড দেখান রেফারি (Mistaken Identity)।
তবে যখন এই ডাচ রেফারি টিম রিমকে হলুদ কার্ড দেখান তখন রিমকে বিস্মিত দেখায় এবং বাকিরাও অবাক হয়ে যান এই সিদ্ধান্তে। ফাউল না করেও কার্ড দেখানো হয় তাঁকে। এরপর প্যারাগুয়ে ফি-কিক পায় এবং খেলাও শুরু হয়। এরপর আবার দেখা যায় ম্যাচ থামিয়ে ভার-এর কাছে ডেকে পাঠানো হয় রেফারিকে।
সেখানে সেই ভিডিও রিপ্লে দেখে নিজের সিদ্ধান্ত বদল করেন রেফারি। টিম রিমকে দেখানো হলুদ কার্ড প্রত্যাহার করেন তিনি। তারপরেই মিগুয়েল আলমিরনকে বা ডাইভ দেওয়ার অভিযোগে দেখানো হয় হলুদ কার্ড। এই প্রথম বিশ্বকাপের ইতিহাসে ভার হস্তকেপের পর ‘মিসটেকেন আইডেন্টিটি’ সংক্রান্ত নিয়ম ব্যবহার এই প্রথম। এই নিয়মে কোনও প্লেয়ারকে অন্য প্লেয়ারের ভুলের জন্য যদি কোনও কার্ড দেখানো হয় তারপর সিদ্ধান্ত সংশোধন করতে পারবেন। এটাই পরিচিত ‘মিসটেকেন আইডেন্টিটি’ নামেন (Mistaken Identity)।


