Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক ভাবে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ভারতীয় দল (Vaibhav Sooryavanshi)।
সুযোগ পেলেন না বৈভব (Vaibhav Sooryavanshi)
আইপিএল-এর মঞ্চে সবথেকে বেশি নজর কেড়েছেন ১৫ বছর বয়সের বৈভব। এই বয়সেই তাঁর ভারতীয় সিনিয়র দলে সুযোগ পাওয়ার স্বপ্ন সত্যি হয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সি গায়ে অভিষেক হওয়ার আশায় ছিলেন সমর্থকরা। তবে সেই অপেক্ষা আরও বেড়েছে। দুই ম্যাচেই আয়ারল্যান্ডের কাছে লজ্জাজনক ভাবে হেরেছে ভারত। দুই ম্যাচে হেরে আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। কিন্তু তারকা ব্যাটারদের ব্যর্থতার পরেও সুযোগ পায়নি বৈভব। এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এই নিয়ে মুখ খুললেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Vaibhav Sooryavanshi)।
আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বৈভব তৈরি হলেও তাঁকে আরও অপেক্ষা করতে হবে বলেই জানালেন ভারতের সহকারী কোচ। অভিষেকের আগে দলের অন্য ক্রিকেটারদের মতো একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে বৈভবকে, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রায়ান বলেন, ‘বৈভব আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু সঞ্জু স্যামসনও এমন একজন ক্রিকেটার, যিনি মাত্র তিন মাস আগে আমাদের টি-টোয়ন্টি বিশ্বকাপ জেতার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।’
আরও পড়ুন: Sarla Bhat Rape Murder: ৩৫ বছর পর সরলা ভাট হত্যা মামলায় বড় পদক্ষেপ, চার্জশিটে নাম ইয়াসিন মালিকের
তিনি আরও বলেন, ‘আইপিএল-এও ভাল ছন্দে ছিলেন সঞ্জু। আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানো এবং এটা বোঝানো যে ওরা দীর্ঘ সময় ধরে দলে সুযোগ পাক।’ তবে বৈভবের প্রশংসাও করেছেন ভারতের সহকারী কোচ। তিনি আরও বলেন ‘আমরা সবাই বৈভবকে খেলতে দেখার জন্য মুখিয়ে আছি। কিন্তু দলের অন্যদের মতো ওকেও একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তবে ওর প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন নেই (Vaibhav Sooryavanshi)।’


