Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হিসেবে পরিচিত এলন মাস্ক তাঁর ৫৫তম জন্মদিন উদযাপন করলেন একেবারে ব্যতিক্রমী আয়োজনে(Musk Birthday)। প্রচলিত জন্মদিনের কেকের বদলে ছিল স্পেসএক্সের স্টারশিপ রকেট ও চাঁদের ঘাঁটি-অনুপ্রাণিত দুটি অসাধারণ কেক, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মাস্কের মা মেয়ে মাস্ক (Maye Musk) পরিবারের সঙ্গে উদযাপনের একাধিক ছবি শেয়ার করে লেখেন, “আমার অসাধারণ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা। ৫৫ বছর ধরে এলন আমাকে আনন্দ দিয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে উদযাপন দারুণ। ওর কেক একটি রকেট এবং একটি মুন বেস।”
স্টারশিপ রকেটের আদলে তৈরি বিশাল কেক (Musk Birthday)
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্পেসএক্সের স্টারশিপ রকেটের আদলে তৈরি একটি সুউচ্চ কেক। রুপালি ও কালো রঙে সাজানো কেকটি দেখতে ছিল ঠিক উৎক্ষেপণের জন্য প্রস্তুত রকেটের মতো। বিশেষত্ব ছিল, মোমবাতিগুলি কেকের মাথায় নয়, রকেটের নিচে বসানো হয়েছিল। মাস্ক যখন মোমবাতি নিভিয়ে দেন, তখন মনে হচ্ছিল যেন রকেটের ইঞ্জিন জ্বলে উঠেছে।
মুন বেসের কেকও কেড়েছে নজর
আরও একটি কেক তৈরি করা হয়েছিল ভবিষ্যতের মুন বেসের আদলে। ধূসর, গর্তে ভরা চাঁদের পৃষ্ঠ, ক্ষুদ্র মহাকাশযান, নভোচারী, গবেষণা কেন্দ্র, ভবিষ্যতের ভবন ও অনুসন্ধানকারী যান সব মিলিয়ে কেকটি যেন এক জীবন্ত চন্দ্র উপনিবেশের প্রতিচ্ছবি। কেকের পাশে রাখা ছিল লেগো-স্টাইলের মহাকাশ মডেলও।
মহাকাশ স্বপ্নের প্রতিফলন (Musk Birthday)
এই দুই কেকেই ফুটে উঠেছে এলন মাস্কের মহাকাশ জয়ের স্বপ্ন। স্পেসএক্সের মাধ্যমে চাঁদ ও মঙ্গলে মানব অভিযানের যে লক্ষ্য তিনি দীর্ঘদিন ধরে সামনে রেখেছেন, জন্মদিনের এই আয়োজনও সেই স্বপ্নেরই প্রতীক।
আরও পড়ুন: Sarla Bhat Rape Murder: ৩৫ বছর পর সরলা ভাট হত্যা মামলায় বড় পদক্ষেপ, চার্জশিটে নাম ইয়াসিন মালিকের
ছবিগুলি প্রকাশের পর সামাজিক মাধ্যমে বহু মানুষ কেকের অভিনব নকশা ও সূক্ষ্ম কারুকার্যের প্রশংসা করেছেন(Musk Birthday)। মহাকাশ, প্রযুক্তি ও সৃজনশীল ডিজাইনের অনুরাগীদের কাছে মাস্কের জন্মদিনের এই উদযাপন হয়ে উঠেছে অনুপ্রেরণার এক অনন্য উদাহরণ।



