Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলানো হয়নি ১৫ বছরের বিস্ময় প্রতিভাকে তবে এবার তাঁর খেলার সম্ভাবনা বাড়ছে (Vaibhav Sooryavanshi)।
ইংল্যান্ড সফরে বৈভবের অভিষেক? (Vaibhav Sooryavanshi)
গৌতম গম্ভীরের আমলে ভারতের টেস্ট পারফরম্যান্স দিন দিন নিম্নগামী হয়েছে। পরিসংখ্যানের দিক থেকে বেশ কিছু লজ্জাজনক নজির রয়েছে শুভমন গিলদের। ঘরের মাটিতে টেস্ট সিরিজ হার এবং দল নির্বাচন নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে (Vaibhav Sooryavanshi)।
টেস্টে যেমন খারাপ ফলাফল তেমন আবার সাধের টি-টোয়েন্টি ফরম্যাটেও মুখ থুবড়ে পড়তে হয়েছে ভারতীয় শিবিরকে। তাও আবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আয়ারল্যান্ড সফরে গিয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করেছে গম্ভীর বাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলের এমন করুণ পরিণতি মানতে বেশ বেগ পেতে হচ্ছে ভারতীয় সমর্থকদের। এবার সামনে ইংল্যান্ড সিরিজে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ভারতের।
নিউ জিল্যান্ডের কাছে দেশের মাঠে ইংল্যান্ড টেস্ট সিরিজ হেরেছে। একদিকে যেমন হারের জ্বালা তার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংল্যান্ডের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। সেই আবহেই ইংরেজদের মুখোমুখি হবে ভারতীয় দল। তবে বেন স্টোকসের না থাকা টি-টোয়েন্টি ফরম্যাটে প্রভাব ফেলবে না (Vaibhav Sooryavanshi)।
অন্যদিকে ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বের ভার সূর্যকুমারের থেকে সরিয়ে দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে। আর সেই দায়িত্ব পাওয়ার পরেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হতে হয়েছে ভারতকে। সেই সিরিজে ভারতের যে স্কোয়াড ছিল সেই নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। সেখানে দলে কিছু পরিবর্তন আনা হতে পারে বলেই মনে করা হচ্ছে।
আয়ারল্যান্ড সিরিজ থেকেই যে প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটকে ঘিরে সেটা হল দলে থাকা সত্ত্বেও কেন সুযোগ দেওয়া হল না বৈভব সূর্যবংশীকে। ভারতীয় দল তাঁকে নিয়ে যেমন কোনও তাড়াহুড়ো করতে চাইছে না তেমনই যখন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হোঁচট খায় ভারতীয় দল সেখানে দ্বিতীয় ম্যাচে কেন তাঁকে খেলানো হল না, এই প্রশ্নের উত্তর খঁজছেন সবাই।
আরও পড়ুন: Aparupa Poddar: হাজিরা এড়ালেন প্রাক্তন সাংসদ অপরূপা, থানায় হাজির উচ্চপদস্থ আধিকারিকরা
তবে ইংল্যান্ডের বিরুদ্ধে এই তরুণ তারকার অভিষেক হতে পারে বলেই মনে করছেন অনেকে। এমনকি কিংবদন্তি সুনীল গাভাসকরও মনে করেন, ইংল্যান্ড সিরিজ়ের শুরুতেই সুযোগ দেওয়া উচিত বৈভবকে। সেক্ষেত্রে আজকের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সঞ্জু স্যামসনের সঙ্গে ওপেনে বৈভবকে দেখা গেলেও যেতে পারে। তবে ভারতীয় কোচের নাম গৌতম গম্ভীর, তিনি কখনও কী সিদ্ধান্ত নেন সেটা শুধু তিনিই জানেন (Vaibhav Sooryavanshi)।


