Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মেক্সিকোর জয়ে অন্যতম নায়ক সেই কুইনোনেস, তাঁর উপর ভর করেই বিশ্বকাপের শেষ ১৬-য় মেক্সিকো (Julian Quinones)।
মেক্সিকোর স্বপ্নের নায়ক কুইনোনেস (Julian Quinones)
মেক্সিকো আর ইকুয়েডরের ম্যাচ মাঠে গড়ানোর আগে থেকেই ঘটনাবহুল। সারা রাট ইকুয়েডর দলকে ঘুমোতে দেননি মেক্সিকান সমর্থকরা। যে হোটেলে ইকুয়েডরের প্লেয়াররা ছিলেন সেই হোটেলের সামনে সারা রাত জুড়ে হর্ন বাজানো থেকে বাজি ফাটানো, এমন একাধিক ঘটনা ঘটিয়েছেন মেক্সিকোর সমর্থকরা। এমনটাই অভিযোগ করা হয়েছে ইকুয়েডর দলের পক্ষ থেকে তবে বিশ্বকাপের ময়দানে ইকুয়েডরের যিনি ঘুম কেড়েছেন তিনি হলেন কুইনোনেস (Julian Quinones)।
তবে তাঁর উত্থান রূপকথার থেকে কম কিছু না। তাঁর লড়াইয়ের গল্প হার মানাবে রূপকথাকেও। তবে বছর দুয়েক আগে মেক্সিকোর মাটিতে তাঁকে বর্ণবিদ্বেষী আক্রমণ সহ্য করতে হয়েছিল। আর আজ ৪০ বছরের খরা কাটিয়ে মেক্সিকোর শেষ ১৬-য় ওঠার নায়ক তিনি। নিজে যেমন গোল করলেন তেমন গোল করালেন। সারা মাঠ জুড়ে তাঁর দাপট ছিল দেখার মত।
২০২৬ বিশ্বকাপের অন্যতম সেরা রক্ষণভাগ ইকুয়েডরের। উইলিয়াম পাচো, হিনক্যাপিরা পিএসজি-আর্সেনালের মতো ক্লাবে খেলেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁরা হারিয়েছিলেন জার্মানিকে। কিন্তু ইকুয়েডরের লড়াইও রাউন্ড অফ ৩২-এই থেমে গেল। ২২ মিনিটে প্রথম গোল মেক্সিকোর কুইনোনেসের। তাঁর শট আটকানোর কোনও রাস্তাই খুঁজে পাননি ইকুয়েডরের গোলকিপার (Julian Quinones)।

এরপর আবার ৩১ মিনিটে গোল করলেন গিমেনেজ। ২-০ গোলে তখন এগিয়ে মেক্সিকো। এই গোলেও অ্যাসিস্ট কুইনোনেসের। বছর দুয়েক আগে মেক্সিকোর গুয়াদালজারা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছিলেন তিনি। ক্লাব আমেরিকার সেই ম্যাচে প্রবল বিতর্ক হয়ে। তারপর তিনি পাড়ি দেন সৌদির ক্লাব আল কাদসিয়ায়। এবার সেখানে ৩৩টি গোল করে টেক্কা দিয়েছেন ক্রিশ্চিয়ান রোনাল্ডোকেও।
আরও পড়ুন: Naushad Siddiqui: ফেসবুকে নওসাদের নামে ভুয়ো অ্যাকাউন্ট! এবার আদালতের দ্বারস্থ বিধায়ক
তবে তাঁর মেক্সিকোর হয়ে খেলার কথাই নয়। কারণ তাঁর জন্ম মেক্সিকোয় নয়, দক্ষিণ কলম্বিয়ায়। ছোটবেলা থেকে যুদ্ধ, হিংসা দেখে বড় হয়েছেন। গোলাবারুদের শব্দ ভুলতে আঁকড়ে ধরেছিলেন ফুটবলকে। ‘ফুটবল পিস’ নামের একটি প্রজেক্টের সাহায্যে সেই অঞ্চল থেকে পালাতে পেরেছিলেন। ১৫ বছরের পর আর নিজের মাতৃভূমিতে ফিরতে না পারা এই নায়ক আঁকড়ে ধরেন মেক্সিকোকে। আর সেই দেশের হয়েই বিশ্বকাপের মঞ্চে লিখলেন কাব্যিক উপাখ্যান। তবে শেষ ১৬-য় কাদের বিরুদ্ধে নামবেন সেটা এখনও ঠিক হয়নি। সেটা জানা যাবে ইংল্যান্ড বনাম কঙ্গোর ম্যাচের পর (Julian Quinones)।


