Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্রজুড়ে টানা বর্ষণে জনজীবন কার্যত (Mumbai Heavy Rain) বিপর্যস্ত। সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে মুম্বই ও তার পার্শ্ববর্তী এলাকায়। গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন অংশে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও মুম্বই, থানে, পালঘর এবং রায়গড় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
একাধিক রাস্তা ও রেললাইন জলমগ্ন (Mumbai Heavy Rain)
বৃহন্মুম্বই পুরসভার তথ্য অনুযায়ী, ভান্ডুপ, সান্তাক্রুজ, (Mumbai Heavy Rain) পওয়াই, অন্ধেরী, পরল, মানখুর্দ, মরোল, শিওড়ী ও ওয়াডালার মতো এলাকায় ভারী বৃষ্টির জেরে জল জমে গিয়েছে। বুধবার রাত থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়ায় শহরের একাধিক রাস্তা ও রেললাইন জলমগ্ন হয়ে পড়ে। ফলে যান চলাচল এবং রেল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। দাদর স্টেশনে রেললাইনে জল জমে যাওয়ায় ট্রেন ধীরগতিতে চলাচল করছে। অন্ধেরী, কুর্লা, চেম্বুর, কিংস সার্কল, গান্ধী মার্কেট-সহ একাধিক এলাকায় জল জমে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।
একাধিক দুর্ঘটনা
ভারী বৃষ্টির কারণে একাধিক দুর্ঘটনার খবরও সামনে এসেছে। বিভিন্ন এলাকায় বাড়ি ভেঙে পড়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং অন্যান্য দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যুর পাশাপাশি আহতও হয়েছেন অনেকে। পরিস্থিতির কথা মাথায় রেখে পালঘর জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: Papiya Adhikari: ইন্ডাস্ট্রি দুর্নীতি মুক্ত হবে: দাবি পাপিয়ার
এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হওয়ায় আগামী কয়েক দিনে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। ফলে সংশ্লিষ্ট রাজ্যগুলিকেও আগাম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


