Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দেবরাজকে বারাসাত আদালতে পেশ করল বাগুইআটি থানার পুলিশ। কোট চত্বরে চলল দেবরাজকে ঘিরে ডিম থেরাপি, সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ (Debraj Chakraborty)। গ্রেফতার বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। তাকে নিয়ে আসা হলো বারাসাত আদালতে।
বহির্ভূত সম্পত্তির মালিক দেবরাজ (Debraj Chakraborty)
তোলাবাজি, আর্থিক দুর্নীতি, সিন্ডিকেট রাজ এবং জমি দখলের পাশাপাশি হিসাব বহির্ভূত সম্পত্তির মালিক দেবরাজ। তার বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ দায়ের করেন আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারী এছাড়া ২০২৪ সালে এক এক ব্যবসায়ীও কয়েকজনের নামে তোলাবাজির অভিযোগ দায়ের করে। এটি বাড়ি তৈরি করার জন্য ৩০ লক্ষ টাকা দাবি করা হয়েছিল তার থেকে পাঁচ লক্ষ টাকা দেবরাজ এর কাছে পৌঁছেছিল এমনটাই অভিযোগ।
আগাম জামিনের আবেদন (Debraj Chakraborty)
এসটিএফ এবং বিধাননগর পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে পুরুলিয়া- ঝাড়খন্ড সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে। কলকাতা হাইকোর্টে দেবরাজ আগাম জামিনের আবেদন করেছিলেন।তবে আগাম জামিন তিনি পাননি অবশ্য তার স্ত্রী অদিতি মুন্সিকে আদালত আগাম জামিন দিয়েছিল। ধৃতকে দশদিনের পুলিশ হেফাজতের আবেদন করে আজ তোলা হয় বারাসত মহকুমা আদালতে। তৃণমূল ‘ল’সেলের তরফে এবং দেবরাজের ব্যক্তিগত আইনজীবী তার জামিনের আবেদন করেন।
আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
সাত দিনের পুলিশ হেফাজতে
দেবরাজ চক্রবর্তীকে তোলা হয় বারাসাত মহাতমা আদালতের বিচারক তাকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। সরকারি আইনজীবী সূত্রে খবর পুলিশের পক্ষ থেকে দশ দিনের পুলিশ হেফাজত চাওয়া হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এক ব্যবসায়ীর কাছ থেকে ৩০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগের মামলায় এই পুলিশ হেফাজত বলে জানা যায়।



