Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি অবশেষে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল অতিক্রম করেছে (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ, ২৮ জুলাই মধ্যরাত থেকে ভোরের মধ্যে (রাত ১২:৩০ থেকে ১:৩০ টার মধ্যে) দীঘার কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে এই নিম্নচাপটি। এর প্রভাবে আজ দিনভর তিলোত্তমা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে ৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এগিয়ে গিয়ে দীঘার খুব কাছ দিয়ে (অক্ষাংশ ২১.৬৫° উত্তর এবং দ্রাঘিমাংশ ৮৭.৫০° পূর্ব) উপকূল অতিক্রম করেছে। গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর উপকূলীয় ওড়িশা এবং সংলগ্ন গ্যাংটিক পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে, যা দীঘা থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে এবং বালেশ্বর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। দীঘার ৩০ কিমি পশ্চিম-উত্তরপশ্চিমে এবং বালেশ্বরের ৩০ কিমি উত্তর-পূর্বে অবস্থান করছে গভীর নিম্নচাপ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)
দক্ষিণবঙ্গের।বেশ কয়েকটি জেলায় আজ ভালোই বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া ও হুগলিতেও মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রঝড়ের সময় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতার আবহাওয়া (Weather Update)
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: Bus Accident: বিজেপির কর্মসূচি থেকে ফেরার পথে ভয়াবহ বাস-লরি সংঘর্ষ
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় বৃষ্টির সঙ্গে কুয়াশাও দেখা যেতে পারে। ফলে অনেক জায়গায় রাস্তা স্পষ্ট দেখা নাও যেতে পারে। মালদা ও দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।



