Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek High Court)। বিতর্কিত মন্তব্যের মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন ‘কালীঘাট’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। মামলা দায়েরের অনুমতি বিচারপতি কৌশিক চন্দর। আগামী ২৯ জুন মামলার শুনানির সম্ভাবনা।
উস্কানিমূলক মন্তব্য (Abhishek High Court)
বিধানসভা নির্বাচনী প্রচারে ডিজে বাজানোর মতো বিতর্কিত উস্কানিমূলক (Abhishek High Court) মন্তব্য করায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় কালীঘাট তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তদন্তভার হাতে পাওয়ার পর ভবানী ভবনে তলব করে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। তদন্তে নেমে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতেও অভিযান চালায় সিআইডি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বোনের মেয়ে তথা অভিষেকের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা অদিতি গায়েনকেও একপ্রস্ত জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতে আবেদন করে সিআইডি। আদালত সেই আবেদন মঞ্জুর করলে আগামী ৩০ জুন অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা।
আরও পড়ুন: Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার সিআইডির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি, তদন্তকারীদের কাছে যে স্যাম্পেল রয়েছে সেটা যে তাঁর কণ্ঠস্বর নয়, তিনি একবারও অস্বীকার করেননি। তাহলে নতুন করে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজন কী? এই প্রশ্ন তুলেই বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। আগামী ২৯ জুন মামলার শুনানির সম্ভাবনা।


