Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে ফের সক্রিয় হতে চলেছে বর্ষা (West Bengal Weather)। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন ধরে রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা? (West Bengal Weather)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী (West Bengal Weather), দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দুই বর্ধমানেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Posta Market Closed: অনির্দিষ্টকালের জন্য বন্ধ পোস্তা মার্কেট
সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি চলতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর ফলে জল জমা, যান চলাচলে বিঘ্ন এবং দৈনন্দিন জীবনে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষার দাপট বাড়তে পারে।


