Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য বিজেপির (BJP) পুরনো ও নিষ্ক্রিয় নেতাদের জাগাতে দিল্লীর নয়া কৌশল! প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে কলকাতায় এক বিশেষ সন্মেলনের ডাক। সূত্রের খবর, এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতা সুনীল বনশল ও ভূপেন্দ্র যাদব সহ শীর্ষ নেতৃত্ব।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির (BJP) পুরনো কর্মীদের আবার মাঠে নামাতে নতুন কৌশল কেন্দ্রীয় নেতৃত্বের। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে কলকাতায় এক বিশেষ সন্মেলনের আয়োজন। যেখানে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত কিন্তু বর্তমানে কোনও দায়িত্বে নেই, এমন পুরনো নেতাদের একত্রিত করা হবে বলে খবর। সূত্রের খবর, দিল্লী থেকে এই সন্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতা সুনীল বনশল এবং ভূপেন্দ্র যাদব-এর মতো শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা।
পুরনো ও নতুন নেতৃত্বের মধ্যে সমন্বয় স্থাপন (BJP)
কেন্দ্রীয় নেতৃত্বের লক্ষ্য, রাজ্য বিজেপির পুরনো এবং নতুন নেতৃত্বের মধ্যেকার সমন্বয়ের অভাব ঠিক কতটা পূরণ হয়েছে তা খতিয়ে দেখা এবং দলীয় কাজে এই অভিজ্ঞ নেতাদের ব্যবহার করা। ওয়াটসঅ্যাপের মাধ্যমে পুরনো নেতাদের কাছে সন্মেলনের বার্তা পাঠানো হচ্ছে। রাজ্য বিজেপির (BJP) পুরনো সহ-সভাপতি রাজকমল পাঠক-কে এই অনুষ্ঠানের মূল দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে একটি আমন্ত্রণ লিপি তৈরি করা হয়েছে, যেখানে যোগাযোগের জন্য দুটি নম্বর দেওয়ার পাশাপাশি লেখা হয়েছে, ‘২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটলজি’র জন্মদিনে, পুরনো নেতারা যারা দীর্ঘদিন পার্টির সঙ্গে যুক্ত কিন্তু কোনও দায়িত্বে নেই, তারা সকলে কলকাতার একটি হলে ওনার স্মৃতি চারণ করব, কেন্দ্রীয় নেতৃত্বও উপস্থিত থাকবেন।’
আরও পড়ুন:BJP: বাংলায় নির্বাচন পরিচালনায় ‘অবাঙালি’ ভরসা পদ্মশিবিরের? ফের ‘একুশের’ পুনরাবৃত্তি?
চিঠিতে আরও উল্লেখ..
- সকাল ৯ থেকে ১০ প্রাতরাশ ও রেজিস্ট্রেশন
- বেলা ১১ মূল সভা
- দুপুর ২.৩০ মধ্যাহ্নভোজের আয়োজন
সূত্রের খবর, যোগদান করতে ইচ্ছুক পুরনো নেতাদের ৯ই ডিসেম্বরের মধ্যে রাজকমল পাঠক অথবা প্রতাপ ব্যানার্জিকে নাম ও মোবাইল নম্বর পাঠানোর অনুরোধ করা হয়েছে। মনে করা হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে পুরনো কর্মীদের মনোবল ফিরিয়ে এনে নির্বাচনী লড়াইয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে পদ্মশিবির (BJP)।


