Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে নিজের ২৬তম ম্যাচ খেলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় তিনি এখন তৃতীয় স্থানে।
বিশ্বকাপে একাধিক রেকর্ড সিআর ৭-এর নামে (Cristiano Ronaldo)
‘তিনি বৃদ্ধ হলেন, বৃদ্ধ হলেন! বনস্পতির ছায়া দিলেন সারাজীবন’, সুমনের এই গান বোধহয় কমবেশি সবার জানা। গানের নেপথ্যে রয়েছেন এমন একজন যিনি বটবৃক্ষ, যার ছায়ায় বেড়ে ওঠেন বাকিরা। পর্তুগালের যে দল নিয়ে আজ সমর্থকদের অনেক স্বপ্ন সেই দলের বটবৃক্ষ হলেন রোনাল্ডো। যিনি বরাবর দলকে বাঁচিয়েছেন বহু আঘাত আর ঝড়ের থেকে। আজ তিনি বৃদ্ধি, মাঝে মাঝে এও শোনা যায় তিনি একাকী কিন্তু এই ‘বুড়ো’ রোনাল্ডো ২০২৬ বিশ্বকাপে গড়ে ফেললেন একাধিক রেকর্ড (Cristiano Ronaldo)।
বিশ্বকাপে একাধিক কীর্তি নিজের নামে গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রাউন্ড অফ ৩২-র ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে একটি বিশ্বরেকর্ডও গড়েছেন সিআর সেভেন। টপকে গিয়েছেন লিয়োনেল মেসিকে। পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে তৈরি হল আরও কয়েকটি নজির আর তার সাক্ষী থাকল ফুটবল বিশ্ব।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে রোনাল্ডো নেমেছিলেন ৪১ বছর ১৪৭ দিন বয়সে। নেমে গোলও করলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে গোলদাতাদের মধ্যে রোনাল্ডো সবচেয়ে ‘বয়স্ক’ ফুটবলার। এই বয়সে কেউ বিশ্বকাপের এই নকআউট পর্বে গোল করতে পারেননি। মেসিকে টপকে এই যহীর তিনি নিজের নামে লিখলেন (Cristiano Ronaldo)।

গত ২৮ জুন জর্ডনের বিরুদ্ধে ৩৯ বছর ৪ দিন বয়সে গোল করেছিলেন মেসি। তবে এখানে বলে রাখা ভাল যে বিশ্বকাপের নকআউট পর্বে এই প্রথম গোল করলেন সিআর সেভেন। এই নিয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলে ফেললেন এই পর্তুগিজ তারকা। বিশ্বকাপ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ২৫টির বেশি গোল হয়ে গেল রোনাল্ডো। এমন কৃতিত্ব বিশ্বের আর কোনও ফুটবলারের নেই।
একই সঙ্গে রোনাল্ডো বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়স্কতম ফুটবলার হিসাবেও গোল করার নজির গড়লেন। ১৯৯৪ সালের বিশ্বকাপে ক্যামেরুনের রজার মিল্লা ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেছিলেন। তাঁর পরই থাকবে ৪১ বছর ১৪৭ দিন বয়সের সিআর সেভেন-এর নাম (Cristiano Ronaldo)।
আরও পড়ুন: Abhisek Banerjee: কণ্ঠস্বরের নমুনা মামলায় অস্বস্তিতে অভিষেক, দ্রুত শুনানির আর্জি খারিজ
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে নিজের ২৬তম ম্যাচ খেললেন রোনাল্ডো। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় তিনি এখন তৃতীয় স্থানে রয়েছেন তিনি। এই রেকর্ড রয়েছে মেসির দখলে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এখনও পর্যন্ত ২৯টি ম্যাচ খেলেছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জার্মানির প্রাক্তন অধিনায়ক লোথার ম্যাথিউস। তিনি ২৭টি ম্যাচ খেলেছেন।
আরও একটি নজির গড়েছেন রোনাল্ডো। সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসাবে বিশ্বকাপের নকআউট ম্যাচ খেললেন তিনি। ভেঙে দিয়েছেন বসনিয়া ও হারজেগোভিনার অধিনায়ক এডিন জেকোর রেকর্ড। আমেরিকার বিরুদ্ধে রাউন্ড অফ ৩২-এর ম্যাচ খেলেন ৪০ বছর ১০৬ দিন বয়সে। ২৩ ঘণ্টা পরই তাঁর রেকর্ড ছিনিয়ে নিলেন রোনাল্ডো। উল্লেখ্য, ৪০ বছর বা তার বেশি বয়স্ক প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলার নজির থাকল জেকোর দখলে। তবে এর পাশাপাশি লুকা মদ্রিচ খেললেন ৪০ বছর ২৯৬ দিন বয়সে। এই প্রথম বিশ্বকাপের কোনও ম্যাচে এমন দুজন প্লেয়ার দেখা গেল যাঁদের বয়স ৪০-র বেশি। এই মুহূর্তে বসনিয়ার অধিনায়ক রয়েছেন তৃতীয় স্থানে (Cristiano Ronaldo)।


