Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি বিশ্বকাপে সবথেকে বেশি বিতর্ক এবার ভার নিয়ে। পর্তুগালের বিরুদ্ধে নাটকীয় বিদায়ের পর রেফারিকে তুলোধোনা করলেন ক্রোয়েশিয়া কোচের (Zlatko Dalic)।
রেফারিকে তোপ ক্রোয়েশিয়া কোচের (Zlatko Dalic)
পর্তুগালের কাছে ২০২৬ বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে হয়েছে ক্রোয়েশিয়াকে। সেখানে সবথেকে বেশি নজরে ছিলেন দুই তারকা। একদিকে রয়েছেন লুকা মদ্রিজ আর অন্যদিকে রোনাল্ডো। এই ম্যাচ হারের পরেই একদিকে বিশ্ব ফুটবলের মনখারাপ কারণ নিজের জীবনের শেষ বিশ্বকাপ খেলে ফেললেন লুক মদ্রিজ। তবে এই সব ছাপিয়ে এখন চর্চায় ভার এবং রেফারিং (Zlatko Dalic)।
পর্তুগালের বিরুদ্ধে ম্যাচ হেরে বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর রেফারিং নিয়ে সরব হয়েছেন ক্রোয়েশিয়ার কোচ জলাটকো ডালিচ। তিনি সরাসরি এই রেফারিংকে ‘জঘন্য রেফারিং’ বলে দাগিয়ে দিয়েছেন। তবে সেটাকে তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার অজুহাত হিসেবে দেখতে বা মানতে চান না। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন ক্রোয়েশিয়ার কোচ। তিনি দাবি করেন একাধিক ফ্রি-কিক দেওয়া হয়নি তাঁদের। যা প্রভাব ফেলেছে সরাসরি ম্যাচের ফলাফলে। তিনি এও জানান বেশ কিছু সিদ্ধান্ত তাঁদের বিপক্ষেও গিয়েছে। তবে তিনি মেনে নিয়েছেন গোলমুখে আরও সক্রিয় হওয়া উচিত ছিল ক্রোয়েশিয়ার।

ডালিচ বলেন, ‘খুব খারাপ রেফারিং। ক্রোয়েশিয়ার আরও ফ্রিকিক পাওয়া উচিত ছিল। কিন্তু আমরা হেরেছি। আমি কোনও অজুহাত দিতে চাই না। আমরা আগেই ম্যাচটা জিতে যেতে পারতাম।’ দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ার পর দারুণ প্রত্যাবর্তন করে পর্তুগালের। কিন্তু গোটা ম্যাচে চারটে গোল বাতিল করা হয় অফসাইডের জন্য। তারমধ্যে তিনটে ক্রোয়েশিয়ার। একটা পর্তুগালের। যা কোনওভাবেই মেনে নিতে পারছে না সমর্থকরা। ম্যাচ শেষে হতাশায় ভেঙে পড়ে ভক্তরা। রেফারির গোলের পর গোল বাতিল করার সিদ্ধান্তে অবাক ক্রোয়েশিয়ার কোচ।
আরও পড়ুন: Cristiano Ronaldo: ‘তিনি বৃদ্ধ হলেন…’, মেসিকে টপকে বিশ্বরেকর্ড ‘বুড়ো’ রোনাল্ডোর
প্রথম গোলের দুই মিনিটের মধ্যে ব্যবধান বাড়িয়ে নিতে পারত ক্রোয়েশিয়া। কিন্তু সেটা বাতিল করা হয় অফসাইদের জন্য। এরপর ম্যাচের ৮০ মিনিটে পেরিসিচের পাস থেকে গোল করেন সুচিচ কিন্তু সেই গোলও বাতিল করা হয় অফসাইদের জন্য। তৃতীয় গোল বাতিল করা হয় একদম অন্তিম মুহূর্তে। এমন ম্যাচের সাক্ষী হয়ত ফুটবল বিশ্ব খুব কমই দেখেছে। পর্তুগালের একটি গোলও বাতিল করা হয়। এই বিশ্বকাপে বারবার রেফারি এবং ভার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ফিফার বিরুদ্ধেও উঠছে একাধিক অভিযোগ। এখন দেখার বিশ্বকাপ শেষ হলে ভার নিয়ে ফিফা আলোচনা করেন কিনা এবং কী সিদ্ধান্ত নেয় ফিফা (Zlatko Dalic)।


