Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপর্ণা ঘোষ: বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য আয়োজিত প্রশিক্ষণ (Kunal Ghosh) শিবির কর্মসূচিতে যোগ দিয়েও ওয়াকআউট করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ । লোকসভা ও বিধানসভার স্পিকারের ভূমিকা নিয়ে আপত্তি জানান তিনি। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসকে ভাঙার চেষ্টায় একটি বিশেষ গোষ্ঠীকে উৎসাহ দেওয়া হচ্ছে।
নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবির (Kunal Ghosh)
নিউটাউনের কনভেনশন সেন্টারে শুক্রবার আয়োজিত হয়েছিল (Kunal Ghosh) নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু অনুষ্ঠান চলাকালীনই এই প্রশিক্ষণ শিবির থেকে ওয়াক-আউট করেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ‘যিনি আমাকে বলতে দেননি, তিনি গণতন্ত্র শেখাবেন-সেটা আমি শুনব না’, প্রশিক্ষণ শিবির থেকে বেরিয়ে এমনই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক।
স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন
বর্তমানে তৃণমূলের অন্দরে কালীঘাটপন্থী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী-এই দুই শিবিরের দ্বন্দ্ব প্রকট। কালীঘাটপন্থী নেতাদের অভিযোগ, লোকসভার স্পিকার এবং বিধানসভার স্পিকার কার্যত ঋতব্রত শিবিরকে গুরুত্ব দিয়ে দল ভাঙার পরিবেশ তৈরি করছেন। এই প্রসঙ্গ টেনে এদিন লোকসভার স্পিকার ওম বিড়লার ভূমিকা নিয়েও অভিযোগ তোলেন কুণাল ঘোষ।
আরও পড়ুন: Calcutta High Court : সই জাল মামলায় স্বস্তি অভিষেকের, সাংসদের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি বিচারপতির
কুণাল ঘোষের এই অভিযোগকে ঘিরে পাল্টা আক্রমণ করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর সাফ কথা, “কী করে কণ্ঠের আওয়াজ তুলতে হয়, কুণাল ঘোষ তা জানেন না।” এদিকে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকেও এদিন আক্রমণ করতে ছাড়েননি কুণাল ঘোষ। বিরোধী দল গঠনের সময় তাঁকে পরিকল্পিতভাবে বাদ দেওয়ার নেপথ্যে স্পিকারের হাত রয়েছে বলে দাবি করেছেন বেলেঘাটার বিধায়ক। কুণালের এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন অধ্যক্ষ রথীন্দ্র বসুও।
তবে দলের এই অন্দরের কোন্দলকে ছাপিয়ে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেছেন ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তিনি এই প্রশিক্ষণ শিবিরকে স্বাগত জানিয়েছেন।


