Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অন্যনা দে: বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় (Calcutta High Court) সিআইডি-এর নোটিসকে চ্যালেঞ্জ করে রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় সাময়িক স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী ১৭ জুলাই পর্যন্ত কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করলেন বিচারপতি শুভ্রা ঘোষের জরুরি বেঞ্চ। তবে আদালতের দেওয়া পূর্বের সমস্ত শর্ত বহাল থাকবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
অভিষেককে সিআইডির নোটিশ (Calcutta High Court)
বিধানসভায় বিধায়কদের সই জাল নিয়ে (Calcutta High Court) মামলা দায়ের হলে সেই মামলার তদন্ত করতে অভিষেকের কালীঘাটের বাড়িতে যায় সিআইডি। এবং তাকে হাজিরার জন্য নোটিশ দিয়ে আসে। কিন্তু তিনি প্রথমে শারীরিক অসুস্থতা এবং পরে দিল্লিতে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান। তারপরই সই জাল মামলায় আগাম জামিন এবং রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক।
আরও পড়ুন : Calcutta High Court : বিপাকে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়, আগাম জামিনের মামলা শুনল না হাইকোর্ট
হাইকোর্টে অভিষেকের রক্ষাকবচ
বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডি-এর নোটিশকে চ্যালেঞ্জ করে আগাম জামিন এবং রক্ষাকবচের আবেদন জানিয়ে ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় গত মাসের ১১ তারিখ বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছিলেন, আগামী ৩ সপ্তাহ পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ থাকবে। এই সময়কালের মধ্যে তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে প্রয়োজনে তল্লাশি সহ অন্যান্য পদক্ষেপ করতে পারবে। ২৪ ঘন্টা সময় দিয়ে হাজিরা নোটিশ পাঠাতে পারবে তদন্তকারী সংস্থা। তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। সেইদিনই দিল্লি থেকে ফিরে ভবানী ভবনে গিয়ে অভিষেককে হাজরা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি
এদিন মামলাটি ওঠে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। আদালতের দেওয়া পূর্বের সমস্ত শর্ত বহাল রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচেরর মেয়াদ ১৭ জুলাই পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেন তিনি। বিচারপতি ঘোষ বলেন, ‘যেহেতু বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এই মামলার বিস্তারিত শুনানি হয়েছে, তিনি বর্তমানে সার্কিট বেঞ্চে আছেন, সেই কারণে এই মামলায় আগামী ১৭ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল থাকবে।’


